বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত
খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা শহরের নিউজিল্যান্ড নোয়াপাড়া এলাকা থেকে মো. মামুন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নিউজিল্যান্ড নামক উপজাতি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত মামুন জেলা শহরের ৬নং পৌর ওয়ার্ড, মধ্য শালবন এলাকার মৃত নুরনবীর ছেলে।
মামুনের মামা মো. নূর হোসেন (দর্জি) জানান, দুই কন্যা সন্তানের জনক মামুন ফার্নিচারের দোকানে কাজ করতো। সকালে জানতে পারি, মামুন পানখাইয়া পাড়ার স্লুইস গেইট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
অ্যাম্বুলেন্স চালক মো. শাকিল জানান, ভোর সাড়ে ৪টায় অসুস্থ রোগী আনার জন্য স্থানীয় উপজাতিরা তাকে খবর দেন। মামুনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, নিহতের সুরতহাল শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন