বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় ছাত্রদলের ২ নেতা উদ্ধার
রাউজানে হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় ছাত্রদলের ২ নেতা উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান থেকে সাবেক দুই ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগ মিলেছে।
জানা গেছে অপহরণের প্রায় চার ঘন্টা পর হাত-পা ও চোখ বাঁধা এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।
আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসীরা।
তারা হলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তাদের হাত-পা চোখ বেঁধে কর্ণফুলী নদীর চরে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে বিকাল ৩টার দিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোন সঠিক তথ্য মিলেনি।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, এটি অপহরণের ঘটনা নয়। রাজনৈতিক দলের দুই গ্রুপের মাধ্যে মারামারি ঘটনায় দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত