শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম মিরসরাইয়ের ঝর্ণাগুলো যেন এক একটা মৃত্যুপুরী ! একের পরে এক ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। শুক্রবার ৪ অক্টোবর দুপুরে রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
দুপুর ১ টার দিকে নিহতদের লাশ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম। উদ্ধারকৃতরা হলেন : মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১)।
মুসফিকুর রহমান আদনান ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে। মাহবুব রহমান মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে।
অপরদিকে ৬ দিন নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য আজ থেকে উন্মুক্ত করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। ঝর্নায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ ও প্রয়োজনীয় সংস্কারের পর পর্যটকদের খৈয়াছড়া উন্মুক্ত করা হয়। এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝর্নার ওপর থেকে মাথায় পাথর প’ড়ে এক পর্যটক নিহত হন। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝর্ণায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নিজামপুর পুলিশ ফাঁডির উপ পরিদর্শক মো. মমিন হোসেন জানান, আমরা দুইজন পর্যটকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। নিহত আদনানের বাবা এবং মোস্তাকিম এর ভাই আমাদের সাথে রয়েছেন। তাদের কোন আপত্তি না থাকলে আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো। এখন লাশ থানায় নিয়ে যাচ্ছি।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)