শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা

--- প্রভাষক উত্তম কুমার পাল হিমেল :: প্রতিবছর শরতকালে সারা বাংলাদেশে শারদ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়ে । দেশের সার্বিক পরিস্থিতির কারনে এ বছর পূজার আমেজ অনেকটা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন বলে মনে হচ্ছে। আমাদের সিলেট বিভাগেও সর্বত্রই দুর্গোৎসবকে ঘিরে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর থানার পাঁচগাঁওয়ের ঐতিহ্যবাহী শারদোৎসবও এবার বর্ণিল আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এক অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচগাঁওয়ে প্রতি বৎসব দূর্গোৎসব আয়োজিত হয়। পাঁচগাওয়ে প্রত্যেক বছর লাখো লাখো ভক্ত-পূজারী দেশ-বিদেশ থেকে আসেন মহামায়ার শ্রীরাঙ্গা রাতুল চরণে পুষ্পাঞ্জলী প্রদানের প্রত্যাশায়। কী অলৌকিক ঘটনার জন্য পাঁচগাওয়ে পূজো হয়? তারই সংক্ষিপ্ত তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
তিনশ বছর পূর্বে তৎকালীন সময়ে সময়ে পাঁচগাঁওয়ের জমিদার ছিলেন রাজারাম দাস। এই বিশিষ্ট জমিদার রাজারাম দাসের সাধক পুত্র’র নাম সর্ব্বানন্দ দাস। সাধক সর্ব্বানন্দ দাস তৎকালীন সরকারের মুন্সী পদবীর কাজ করতেন। ভারতের আসামের শিব সাগর জেলায় ছিল সর্ব্বানন্দ দাসের কর্মস্থল। ঐ সময় তিনি কামাখ্যাধামে পূজা করার বাসনা মনে পোষেন। নিজের বাড়ি পাঁচগাঁওয়ে যথাবিহিত পূজা করার জন্য স্ত্রী এবং কর্মচারীদের নির্দেশ প্রদান করেন। যথাযথভাবেই কামাখ্যাধামে সর্ব্বানন্দ দাস পূজোর আয়োজন করলেন। মহাষ্টমী দিনে পঞ্চম বর্ষীয়া কুমারী পূজা দীর্ঘ ৬ ঘন্টা ধরে চলতে লাগলো। পূজা শেষ হলো। সর্ব্বানন্দ দাস ভগবতীকে প্রণাম করলেন। প্রনাম করার পরই এক অভূতপূর্ব দৃশ্য তিনি অবলোকন করেন। তিনি দেখলেন-কুমারীর পুরো শরীরের বর্ণ পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করেছে। কিংকর্তব্যবিমূঢ় সর্ব্বানন্দ দাস জানতে চাইলেন- মাগো পূজো সুসম্পন্ন হলো কি না? ভগবতী দেবী বললেন- ‘হ্যাঁ, তোর পূজা সিদ্ধ হয়েছে। এই লাল বর্ণে তোর বাড়ী পাঁচগাঁওয়ে আবির্ভূত হয়েছিলাম।’ ‘এখন থেকে এই লাল বর্ণে তুই আমার পূজা করবি। সর্ব্বানন্দ দাস ভয়ে ভয়ে বললে-মাগো তুমি যে আমার বাড়ীতে আবির্ভূত হয়েছিলে তার প্রমাণ কি? উত্তরে দেবী বললেন- ‘তোর দূর্গা মন্ডপের বেড়ার উপর আমার হাতের ছাপ রেখে এসেছি, তুই দেখিস তা’। ভগবতী সর্ব্বানন্দের পূজায় সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে, সর্ব্বানন্দ দাস ভগবতীর শ্রীপাদপদ্ম চাওয়ার বর কামনা করেন। ভগবতী দেবী অন্য বর চাওয়ার আহবান জানালে সর্ব্বানন্দ দাস প্রার্থনা করেন অন্য একটি বর। প্রার্থিত বরটি ছিল- ‘আমার বাড়ী পাঁচগাঁওয়ে স্থাপিত দূর্গা মন্ডপে তুমি চিরস্থায়ীভাবে অধিষ্ঠিত থাকবে।’ ভগবতী দেবী ‘তথাস্তু বলে তার নিজ মাথার পরিহিত সোনার সিঁথি খুলে সর্ব্বানন্দ দাসের হাতে তুলে দেন’। তিনি নির্দেশ করেন- ‘প্রতি বছর বছর মহানের সময় এই সিঁথি দ্বারা করানোর জন্য’। তখন সর্ব্বানন্দ দাস মহামায়ার শ্রীরাঙা রাতুল চরণে লুটিয়ে পড়েন।

পূজোয় বাঁধা, অতঃপরঃ
কামাখ্যাধাম হতে সর্ব্বানন্দ দাস নিজ বাড়ীতে আসেন। তিনি দেখতে পান, ‘ভগবতী দেবীর হাতের ছাপ পূজা মন্ডপের বেড়ার উপর’। পরের বছর সর্ব্বানন্দ দাস পাঁচগাঁওয়ে পূজোর আয়োজন করা শুরু করেন। ভগবতী দেবীর আদেশ অনুযায়ী মাতৃমূর্তিকে কামাখ্যাধামের কুমারীর শরীরের লাল বর্ণের সাদৃশ্য দ্বারা রঞ্জিত করান সর্ব্বানন্দ দাস। ভগবতীর ধ্যানে উলে¬খ আছে,‘ভগবতী দূর্গা দেবী অতশী পুষ্প বর্ণভা’। কিন্তু পাঁচগাঁওয়ের ভগবতী দেবীকে লোহিত লাল বর্ণ করে সাজালে, সর্বস্তরের গ্রামবাসী, সর্ব্বানন্দর আত্মীয়-স্বজন, গুরু-পুরোহিত বলতে লাগলেন, ‘ভগবতী দেবী লাল বর্ণা শাস্ত্র বিরুদ্ধ’। তারা এই অভিযোগ এনে পূজোর আয়োজন থেকে বিরত থাকার জন্য সর্ব্বানন্দ দাসকে চাপ প্রয়োগ করেন। সর্ব্বানন্দ দাস কামাখ্যাধামের চাক্ষুস অভিজ্ঞতার কথা ব্যক্ত করলে সকলেই একবাক্যে মনগড়া ও পাগলামী বলে পূজোয় যোগদান না করার সিদ্ধান্ত নেন। সেই বৎসর ষষ্ঠ দিন থেকে রাত পর্যন্ত কেউ পূজোয় আসেন নি। পুরোহিতের অভাবে সেদিন দেবীর বোধন সম্পন্ন হলো না। সর্ব্বানন্দ দাস বিচলিত হলেন। তিনি পাগলের মতো ভগবতী দেবীকে ডাকতে লাগলেন। চোখের জলে পূজো মন্ডপ ভাসালেন। রাত পোহাবার আর কিছু সময় বাকী। এমনি মুহুর্তে গ্রামবাসী, জ্ঞাতিবর্গ, গুরো-পুরোহিতসহ সর্বস্তরের ভক্ত-পূজারীরা দলে দলে পূজা মন্ডপে আসতে লাগলেন। তারা এসে ভগবতী দেবীকে প্রনাম দিয়ে জানান- ভগবতী দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন,‘লাল বর্ণে পূজা করতে হবে’। তখনি শুরু হয় মহাসপ্তমির পূজা। ঢাক-ঢোল, শঙ্খ-ঘন্টা এবং উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপ। সে বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্যেই ভগবতী দেবীর পূজা সম্পন্ন হয়।

খন্ডিত মহিষ জীবিতঃ
জনশ্র“তি রয়েছে সর্ব্বানন্দ দাস তার গুরুকে বলেছিলেন- তন্দ্রে যেমন মহাবলি দেবার বিধান আছে, তেমনি সাধন বলে খন্ডিত মহিষকে জীবিত করারও বিধান রয়েছে। গুরুদেব সর্ব্বানন্দ দাসের প্রস্তাবে রাজী হয়ে গেলেন। তিনি নির্দেশ দিলেন ‘খন্ডিত মহিষকে কেউ স্পর্শ করতে পারবে না’। সর্ব্বানন্দ দাস খন্ডিত মহিষকে কেউ স্পর্শ না করার ব্যবস্থা করলেন। তিনি পূজা মন্ডপের চারিদিকে সন্ধ্যার পর থেকে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। সন্ধ্যার পর একটি বড় মশারী দ্বারা মহিষকে আচ্ছাদিত করা হয়। এরপর খন্ডিত মস্তক মহিষের গলার সঙ্গে সংযোজন করেন সর্ব্বানন্দ দাস। তারপরেই গুরু-শিষ্য দু’জন মিলে সারারাত মশারীর ভিতর বিধিমতো তান্ত্রিক পূজা সম্পন্ন করেন। ভোরের সূর্য উদিত হবার পর সর্ব্বানন্দ দাসকে নিয়ে সেই মহিষ দক্ষিণ দিকে দৌড় শুরু করে দিল। তার সাথে সাথে গুরুদেবও কমন্ডলু হাতে নিয়ে দৌড় দিলেন। নাগের বাড়ীর পুকুর পাড়ের কাছে যাবার পর গুরুদেব কমন্ডলু থেকে মন্ত্রপুত জল মহিষের উপর ছিটিয়ে দেন। কমন্ডলু থেকে জল ছিটিয়ে দেবার পরপরই মহিষ মাটিতে পড়ে যায়। সেই সময় মহিষের গলায় মস্তক সংযোজন হয়।
অসন্তুষ্ট দেবী, সর্ব্বানন্দ দাস’র নির্দেশনামা প্রায় ২/৩ বছর পর সর্ব্বানন্দ দাস কামাখ্যাধামে গিয়ে পুনরায় কুমারী পূজা করেন। সর্ব্বানন্দ দাস কুমারী দেবীর কাছে জানতে চাইলেন- তার বাড়ী পাঁচগাঁওয়ে সুষ্ঠু ও সঠিকভাবে পূজা সম্পন্ন হচ্ছে কি না? উত্তরে দেবী বললেন- গত বছর নবমী দিনে যে শাড়ীখানা দেবী দূর্গাকে দেয়া হয়েছিল, তা ছেঁড়া ছিল এবং পরিবারের গৃহিনীর শাড়ীর চাইতেও তা নিæমানের ছিল। সর্ব্বানন্দ দাস খোঁজ নিয়ে জানতে পারেন দেবীর কথাই সঠিক। পূজা, ধারকতা, ১০৮ চন্ডীপাঠ, দশ হাজার হোম ও পূজার অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য সর্ব্বানন্দ দাস গুরু-পুরোহিত, প্রতিমা গঠক ও পূজার সামগ্রী প্রস্তুতকারীদের জন্য পৃথক পৃথক ভূমি প্রদান করেন। সর্ব্বানন্দ দাস দেবীর সেবার কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মৃত্যুর পূর্বে তৎপুত্র কমলচরণ বাবুকে একখানা নির্দেশনামা দিয়ে যান। কমলচরণ বাবুও তৎপুত্র কালীকিশোর বাবুকে এবং কালীকিশোর বাবুও তৎপুত্র কালীপদ বাবুকে অনুরূপ একখানা নির্দেশনামা লিপিবদ্ধ করে দেন। কালীপদ বাবু ৪৮ বছর বয়সে অসুস্থ্য হয়ে পড়েন। সে সময় তার পুত্রগণ ঘি এর মূল্য বৃদ্ধি পাবার কারণে হোম কমাইয়া দেবার সিদ্ধান্ত নেন। এ খবর কালীপদ বাবু জানতে পেরে তীব্র প্রতিবাদ জানান। তিনি নির্দেশনামার সিদ্ধান্ত ঠিক রাখার জোর নির্দেশ দেন। পুত্রগণ কালীপদ বাবুর সিদ্ধান্ত মেনে নেন। কালীপদ বাবুর অসুস্থ্যতার পর তৃতীয় পুত্র শান্তি বাবু ভগবতীর পূজার দায়িত্ব গ্রহণ করেন। শান্তি বাবু যথাবিহীত পূজা প্রতি বছরই সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনে মগ্ন হন। ১৩৩৮ বাংলায় শান্তি বাবু দেহত্যাগ করেন। ১৩৬২ বাংলার ১লা বৈশাখ হতে জমিদারী প্রথা বিলুপ্ত হয়। জমিদারী প্রথাম বিলুপ্তির পর দূর্গা পূজা ভিতর বাড়ীতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। তখন ভক্ত-পূজারীরা সমবেত হয়ে যথারীতি পূজার কার্যাদি আগের মতই পরিচালনার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী পূজা প্রতি বছরই চলতে থাকে। শান্তিবাবুর কনিষ্ঠ পুত্র শ্রী সঞ্জয় দাস প্রতি বছর প্রবাস থেকে পূজোর সময় পাঁচগাঁওয়ে আসেন। তিনি এসে যথারীতি শারদীয় দূর্গা পূজার আয়োজনে নিয়োজিত থাকেন।

মুক্তিযুদ্ধ, সিঁথি রক্ষা ১৩৭৭ বাংলার শেষ দিকে জনৈক ভক্ত প্রদত্ত রূপার তৈরী ৮০ ভরি ওজনের একটি মুকুট, রূপার তৈরী একটি চরণপদ্ম, সোনার চুড়ি, সোনার নোলক ও সোনার আংটি লুন্ঠিত হয়। কেবলমাত্র কুমারীর মাথার সোনার সিঁথিটা রক্ষা পায়। যে মানুষ মুকুটসহ অন্যান্য সামগ্রী নিয়েছিল পরবর্তীতে তার মস্তিষ্ক বিকৃত হয়ে সে মারা যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে শান্তি বাবু কুমারী দেবীর সিঁথি কূলপুরোহিত স্বর্গীয় রাজিব ভট্টাচার্য্যরে নিকট রেখে ভারতে চলে যান। যুদ্ধে রাজিব ভট্টাচার্য্যরে সমস্ত সম্পত্তি ধ্বংস হয়। কিন্তু সিঁথি তিনি বুকের মধ্যে আগলে রাখেন। শান্তিবাবু দেশে ফিরলে রাজিব ভট্টাচার্য্য সিঁথিটি সমঝাইয়া দেন। শান্তিবাবুর বাড়ীঘর পাকিস্তানী হিংস্র হায়েনারা জ্বালিয়ে-পুড়িয়ে দেয়। কিন্তু দূর্গামন্ডপ রাসায়নিক দ্রব্য দিয়েও পোড়াতে পারেনি জানোয়ার হায়েনারা। নরপিশাচ পাক-হানাদার বাহিনীর অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।

অগণিত মানুষের ঢল এবং বলি হবে যথারীতি এবারও বলি অনুষ্ঠিত হবে। প্রতিবৎসর পাঁচগাঁও দূর্গামন্ডপ লাখো লাখো মানুষের মিলন মেলায় মুখরিত হয়। দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন মায়ের শ্রীচরণে প্রণাম দেবার বাসনায়। পূজো উপলক্ষ্যে পাঁচগাঁওয়ে বর্ণাঢ্য মেলা বসে। পূজোয় পাঁচগাঁও বর্ণিল সাজে সজ্জিত হয়। সর্বস্তরের মানুষের পদচারণায় দূর্গোৎসব হয়ে উঠে হৃদয় নিংড়ানো ভালোবাসার সম্মিলনে। ‘শাশ্বতী’ নামে প্রতি বছরই একটি সাহিত্য সংকলন পাঁচগাঁও থেকে প্রকাশিত হয়। ‘শাশ্বতী’ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সারা পৃথিবীতেই আজ এক অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা আমাদের মাতৃভূমি বাংলাদেশকেও আঁকড়ে ধরেছে। এমনি এক দুঃসময়-দুর্দিনে মহামায়া, জগজ্জননী ও দূর্গতিনাশিনী দেবী দূর্গা মা এসেছেন এবার পূজো নিতে। আমরা প্রত্যাশা রাখছি মহামায়ার আগমনী ধ্বনিতে সকল অস্থিরতা, সংকট ও সংঘাতের পতন হবে। সমস্ত পৃথিবীতেই সুখ-শান্তির আলোয় মাতোয়ারা হবে মানুষের মন-প্রাণ। মানুষ শুধু ভালোবাসাতেই বেঁচে থাকবে চিরকাল। মহিষাসুরদের নশ্বর হাতের কালো থাবা হতে দশভূজা বাঁচাবেন সমগ্র মানব জাতিকে। সারা বিশ্ব জুড়ে নেমে আসুক শান্তির সু-বাতাস।

লেখকঃ সাধারন সম্পাদক,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা,হবিগঞ্জ।
ই-মেইলঃ [email protected]





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)