শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে অসহায় যুবতীকে ধর্ষণের চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে অসহায় যুবতীকে ধর্ষণের চেষ্টা
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে অসহায় যুবতীকে ধর্ষণের চেষ্টা

--- নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদিপুর গ্রাম ফেরিওয়ালা অসহায় সংখ্যালঘু যুবতীকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, টাকা ও মোবাইল ছিনতাই৷ ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর সন্ধ্যারাত অনুমান সাড়ে ৭টার দিকে৷ নির্যাতনের শিকার ঝরনা রানী দাশ (৩৪) তার পিতার নাম মৃত শচীন্দ্র চন্দ্র দাশ,তিনি ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা৷

তিনি সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে বলেন, তার পিতা অথবা ভাই কেহ নেই, তিনি একজন অসহায় মানুষ৷ তাই গ্রামে গ্রামে ফেরি করে হাস মুরগির ডিম ক্রয় করে তা স্থানীয় শেরপুর বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷ তাই তিনি প্রতিদিনের মতো বাজার সদাই পাতি নিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে ওই গ্রামের নজরুল মেম্বারের বাড়ির নিকট আসা মাত্রই পূর্বথেকে ওৎপেতে থাকা জিয়াদিপর গ্রামের আনুর মিয়ার পুত্র টমটম চালক আলফু মিয়া (২১) তাকে বাড়ি পৌঁছানোর কথা বলে টমটমে তুলে, এসময় তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল আলীর পুত্র কুখ্যাত সন্ত্রাসী ইমন মিয়া (২২) টমটমে বসে থাকা অবস্থায় ঝরনা রানী দাশকে উত্যক্ত করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়,এতে সে রাজী না হওয়ায় এক পর্যায়ে টমটম চালক আলফু মিয়া সহ দুই যুবক মিলে তাকে টেনেহিঁচড়ে পাশ্ববর্তী হাওরের নির্জন ক্ষেতের দিকে নিয়ে যেতে চায় এবং ধস্তাধস্তি করে তার কাছথেকে নগদ ৫ হাজার ২ শত টাকা ও একটি বাটন ফোন ছিনতাই করে৷

এসময় মেয়েটির আর্ত চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়৷ হৈ হুল্লোড় চিৎকারে একপর্যায়ে গ্রামের শত শত মানুষ জড়ো হতে থাকেন,উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য আমীর আলী, ইকবাল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, হাসপাতালে প্রেরণ করেন, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার উন্নত চিকিৎসার জন্য ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়৷

এঘটনায় পরবর্তীতে শনিবার রাতে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন৷ তিনি আরো বলেন,আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

এদিকে গ্রামবাসী অনেকেই বলেন, দুষ্কৃতকারী ইমন ও আলফুর বিরুদ্ধে এলাকায় এছাড়াও আরো অনেক অনেক গুরুতর অভিযোগ রয়েছে৷ দ্রুত গতিতে এই অপরাধীদের গ্রেফতার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)