শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা পেশায় ৫৫ বছর পূর্ণ উপলক্ষে সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা পেশায় ৫৫ বছর পূর্ণ উপলক্ষে সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা পেশায় ৫৫ বছর পূর্ণ উপলক্ষে সিএইচটি মিডিয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা

--- স্টাফ রিপোর্টার :: আগামী ১৫ নভেম্বর-২০২৪ দৈনিক গিরি দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতা পেশায় ৫৫ বছর পূর্ণ হবে। একেএম মকছুদ আহমেদ ইতিমধ্যে ৮০ বছর পার করবেন। পাশাপাশি সাংবাদিকতা জীবনে ৫৫ বছর পূর্ণ হবে।
আজ ১৪ নভেম্বর-২০২৪ ইংরেজি তারিখ বৃহস্পতিবার দৈনিক গিরিদর্পণ পত্রিকা অফিসে সকাল ১০টায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে আগাম শুভেচ্ছা জানানো হয়।
এসময় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন এবং বার্তা সম্পাদক জুঁই চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একেএম মকছুদ আহমেদ ভাই শিক্ষকতা পেশার সাথে সাথে ১৯৬৯ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকায় রাঙামাটি প্রতিনিধি হিসেবে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক জনপথ, দৈনিক পূর্বদেশ, দৈনিক নিউনেশন, বিবিসি-বাংলা, রয়টার এবং সংবাদ সংস্থা এপি-তেও দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি গিয়াস কামাল চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংবাদ পরিবেশন করে সহযোগিতা করেছেন। একেএম মকছুদ আহমেদ ভাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন।
পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় একেএম মকছুদ আহমেদ ভাইকে দৈনিক আজাদী পত্রিকা ২০০৩ সালে ‘চারন’ সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করেন। বাংলাদেশে তাঁর আগে দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মোনাজাত উদ্দীনকে চারন সাংবাদিক হিসবে সম্মাননা জানানো হয়েছিল। এই দুই বিশিষ্ট ব্যক্তি ছাড়া বাংলাদেশে চারণ সাংবাদিক হিসেবে আর কোন সংস্থা বা সংগঠন অন্য কাউকে চারন সাংবাদিক হিসেবে সম্মাননা দেয়নি।
সাংবাদিকতা করার এখন যে সহজ অনলাইন যোগাযোগ ও ডিজিটাল মাধ্যম রয়েছে এমন মাধ্যম তিনি পাননি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সীমাহীন কষ্ট ও পরিশ্রম করে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। শত প্রতিকুলতার পরেও তিনি সফল সাংবাদিক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ একেএম মকছুদ আহমেদকে সিএইচটি মিডিয়াসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অসংখ্য সম্মাননা প্রদান করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)