শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই আসনে সংসদ নির্বাচনে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই আসনে সংসদ নির্বাচনে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই আসনে সংসদ নির্বাচনে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য হিসেবে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ সন্তান। ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের বাসিন্দা এমদাদ খন্দকার দীর্ঘসময় আমেরিকায় চাকুরিজনিত কারণে অবস্থান করলেও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠার ফলে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যখনি সুযোগ পান দেশের মাটিতে ছুটে এসে মিরসরাইয়ের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের খোঁজখবর নেন। এছাড়া তিনি চট্টগ্রাম ও রাজধানী ঢাকার সিনিয়র রাজনীতিবিদদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।
স্থানীয়রা আরো জানান, আমরা বিশ্বাস করি এমদাদ খন্দকার তার পিতা মরহুম ওবায়দুল হক খন্দকারের মতো মিরসরাইয়ে চাঁদাবাজী, মাদক, ঘুষ, দুর্নীতি, দলীয় কোন্দল থেকে মুক্ত করতে সক্ষম হবেন। আমরা আশা করি দল এমদাদ খন্দকারের মতো একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে মিরসরাইবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এমদাদ খন্দকার জানান, আমার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকুরী জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দল যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)