শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক’কে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক’কে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক’কে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক আশরাফ উদ্দিনকে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের বিরুদ্ধে।
সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিক আশরাফকে হুমকির ৯ মিনিট ৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সংরক্ষিত আছে।
সেই কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদকে বলতে শোনা যায়, আপনি ইসকন সদস্য, আইনজীবী আলিফ হত্যার সঙ্গে আপনিও জড়িত আছেন। আইনজীবী আলিফ হত্যায় মামলায় আপনার নামও ঢুকবে।
অডিও কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদ দাবি করেন, আপনাদের মতো সাংবাদিকরা আমার কাছে চাঁদা দাবি করেছেন। এ সময় সাংবাদিক আশরাফ মিরসরাইয়ে কর্মরত কোন সাংবাদিক তার কাছে চাঁদা চেয়েছেন জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।
এক পর্যায়ে অভিযুক্ত মোশারফ হোসেন মাসুদ উত্তেজিত হয়ে বলেন, আপনিও চাঁদা চেয়েছেন।
কিন্তু অডিও কল রেকর্ডে সাংবাদিক আশরাফ উদ্দিনকে মোশাররফ হোসেন মাসুদের কাছে চাঁদা চাইতে শোনা যায়নি বরং অন্ধ কল্যাণ সমিতির নামে মেলা করে কোন অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণ করা হয় তার হিসেব চেয়েছেন সাংবাদিক আশরাফ।
প্রসঙ্গত, মীরসরাই উপজেলার একমাত্র খেলার মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে (মিরসরাই স্টেডিয়াম) বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছেন অন্ধ কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। মীরসরাইয়ের গত ৩ মাসে ৩ টি হত্যা, চাঁদাবাজি, লুটপাট, চুরি, ছিনতাই মারামারি সহ বিভিন্ন কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যার কারনে মীরসরাই থানার ওসি আব্দুল কাদের কে বদলির করা হয়েছে। এতো কিছুকে উপেক্ষা করে ঝুঁকি পুর্ন মেলার আয়োজন করায় মেলার বিরোধীতা করে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে লিখিত আবেদন করেন। এ নিয়ে আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হয়।
হুমকি প্রসঙ্গে জানতে চাইলে দৈনিক ভোরের দর্পণের মীরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন বলেন, মীরসরাই উপজেলা মিনি স্টেডিয়ামে মেলার আয়োজন চলছে। মেলার আয়োজক, মেলার যুক্তিকতা ও অনুমোদন নিয়ে প্রথমে আয়োজন দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের কথা থা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে কথা বলি। ফরিদা খানম বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে মেলা করার প্রয়োজন নেই এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
পরদিন মঙ্গলবার রাতে মোশারফ হোসেন মাসুদ আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনি ফোন করেছিলেন কিন্তু ব্যস্ততার কারনে আপনার সাথে কথা বলতে পারি নাই। আপনার এলাকায় মেলা করছি আপনার সহযোগিতা প্রয়োজন তাই আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু মেলায় মীরসরাইয়ের স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ততা ও তাদের ভুমিকা জানতে চাইলে এক পর্যায় তিনি দাবি করেন, মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা তাঁর কাছে চাঁদা চেয়েছে। আমি নাম জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাকে হুমকি দিয়ে বলেন, আমি নাকি ইসকন সদস্য। আইনজীবী আলিফ হত্যায় আমার হাত আছে। এবং খুব শিগগির হত্যা মামলায় আমার নাম জড়ানো হবে। সাংবাদিক আশরাফ বলেন, মিরসরাইয়ের দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে অন্ধ কল্যাণ সমিতির নামে মেলার আয়োজক মাসুদ উত্তেজিত হয়ে এসব কথা বলেন।
এবিষয়ে জানতে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)