শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় সমিতির টাকার হিসাবকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিছ (৫০) নামের এক যুবকের হাত কর্তন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আনিছ কুষ্টিয়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া গ্রামের আসালত ফকিরের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। গত শুক্রবার রাত ৮টার সময় ঝালুপাড়া গ্রামে অবস্থিত সমিতির অফিসের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতি থেকে ঋণের টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। হামলাকারী নজরুল ইসলাম নজু ক্যাডার (৪২) মিরপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। নজরুল ইসলাম নজু প্রায় ৩০ বছর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের জায়গায় বাড়ী করে ঢাকা ঝালুপাড়া (সিন্নিতলা) গ্রামে বসবাস করে আসছে। আহত আনিছ দীর্ঘদিন ধরে শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর হামলাকারী নজরুল ইসলাম নজু শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সদস্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবারে শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির ঋণের কিস্তির টাকা উত্তোলন করে। প্রতি সপ্তাহের ন্যায় বাবুল আক্তার আনিছ ঋণের কিস্তির টাকা উত্তোলনের জন্য জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের বাড়ীর সামনে পৌঁছানো মাত্র ওত পেতে থাকা নজরুল ইসলাম নজু তার উপর ধারালো হাসুয়া দিয়ে হামলা করে। ঘটনাস্থলেই বাবুল আক্তার আনিছের বাম হাত পাঁচটি অঙ্গুলসহ কজি¦ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার উপর পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে আনিছকে উদ্ধার করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে। সরেজমিনে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতাল দেখা যায়, বাম হাত বিচ্ছিন্ন হওয়া সহ বাবুল আক্তার আনিছের দুই কাঁধে মারাত্বক জখম হয়েছে। দুই কাঁধে মোট ২৫ টি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তপাতের কারণে আনিছকে হাসপাতালে রক্ত দেওয়া শেষে অপরাশেন থিয়েটারে নেওয়া হয়। পরবর্তিতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থল পরির্দশন করে হামলায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে বলে স্থানীরা জানিয়েছেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপতালের আবাসিক ডাক্তার ডাঃ হাসান ইমাম জানান, রোগীর প্রচুর রক্তখরন হয়েছে এবং অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, এলাকায় তাদের একটি সমিতি ছিলো। সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)