রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় বেলালাবাদ দত্তপুর বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.জহিরুল হক।
প্রতিষ্ঠানের পরিচালক ও নান্দাইল আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারম্যান মো. নুরুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, বিশেষ অতিথি মোয়াজ্জেম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনামুল হক,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক, ইউপি সদস্য আব্দুল হাকিম,আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব আশরাফুল আলম।
অনুষ্ঠানে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের ২০২৪ সালে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় অত্র বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার