শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার
প্রথম পাতা » দিনাজপুর » দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার

--- মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: দিনাজপুর মালিক সমিতির সঙ্গে পার্বতীপুর মালিক সমিতির দ্বন্দ্বে ১১ দিন ধরে পার্বতীপুর থেকে রংপুর, দিনাজপুর, ফুলবাড়ী, সৈয়দপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ১১ দিন ধরে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর-সৈয়দপুর ফুলবাড়ী-রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে এ রুটে চলাচলকারি বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলা প্রশাসক বিষয়টি দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। পার্বতীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের মালিক পক্ষের সুপারভাইজার মোহসীন আলী ঝেল্লা বলেন, গত ১৮ ডিসেম্বর থেকে দিনাজপুর মোটর মালিক সমিতি এবং পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দের জেরে এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান বলেন, বিগত সরকারের আমলে দিনাজপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর সড়কে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ৬টি কিন্তু বর্তমানে রয়েছে মাত্র একটি। দিনাজপুর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ায়, পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি মিঠাপুকুর, নাগেরহাট রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দেয়। রবিবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনালে চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাস চালক সামছুল আলম বলেন, অনেকেই দিন আনে, দিন খায়। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না।
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। মালিকদের দ্বন্দ্বের কারনে গত ১১দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান প্রতিনিধিকে বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুরে দিনাজপুর জেলা বাস-মিনি- বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক সমিতিকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারি বাস বন্ধ করে দেয়া হয়েছে।
সরাসরি সৈয়দপর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১ টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।

দিনাজপুর মোটর মালিক সমিতির সভাপতি ভবানী বাবু প্রতিনিধি কে বলেন, সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশা করছি দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে। শনিবার বিকেল ৫টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে দুই মালিক সমিতির পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। খুব শীগগ্রই সমাধান হয়ে যাবে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)