রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
গাজী মো গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: আমার বাংলাদেশ (এবি) পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী খরচ বাবদ নির্ধারিত অর্থ বেধে দেয়া হলেও সেটা বাস্তবতার সাথে মিল থাকেনা। অনেক প্রার্থী শুধু ভোটের দিন কোটি টাকা খরচ করে। এই চক্র আমাদের ভাংতে হবে। নির্বাচন কমিশন থেকে প্রতিটি আসনের জন্য একটি পোষ্টারে সকল প্রার্থীদের তধ্য ও প্রতীক ছাপিয়ে প্রচার করলে ব্যায় কমে যাবে।’
রবিবার ২ নভেম্বর বিকেলে ব্যারিস্টার ফুয়াদ ঝালকাঠি আসলে এবি পার্টির নেতা-কর্মীরা ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতু এলাকায় তাকে বরণ করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকে ঝালকাঠি শহরে নিয়ে আসা হয়।
পরে তিনি এবি পার্টির নেতা কর্মীদের সাথে সাক্ষাত করেন এবং কাজী খলিলুর রহমান মিলনায়তনে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এবি পার্টি থেকে ঝালকাঠি-২ আসনের জন্য মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী শেখ জামাল হোসেনকে গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে তার সফরে দলীয় নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত হয়েছেন।
এক সাক্ষাতকারে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য এবং নদী ভাঙন রোধে আমরা (এবি পার্টি) কাজ করতে চাই। আমাদের দলের প্রার্থী পোড় খাওয়া রাজনীতিবীদ শেখ জামাল হোসেনকে পরিয়চ করাতে এসেছি। ঝালকাঠি শহরের পরিচ্ছন্নতা আমার কাছে ভালো লাগেনি। এখানে সরকারী কাজের আন্তরিকতায় ঘাটতি আছে।





ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু