শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
প্রথম পাতা » ঝালকাঠি » ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ

--- গাজী মো গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: আমার বাংলাদেশ (এবি) পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী খরচ বাবদ নির্ধারিত অর্থ বেধে দেয়া হলেও সেটা বাস্তবতার সাথে মিল থাকেনা। অনেক প্রার্থী শুধু ভোটের দিন কোটি টাকা খরচ করে। এই চক্র আমাদের ভাংতে হবে। নির্বাচন কমিশন থেকে প্রতিটি আসনের জন্য একটি পোষ্টারে সকল প্রার্থীদের তধ্য ও প্রতীক ছাপিয়ে প্রচার করলে ব্যায় কমে যাবে।’

রবিবার ২ নভেম্বর বিকেলে ব্যারিস্টার ফুয়াদ ঝালকাঠি আসলে এবি পার্টির নেতা-কর্মীরা ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতু এলাকায় তাকে বরণ করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকে ঝালকাঠি শহরে নিয়ে আসা হয়।

পরে তিনি এবি পার্টির নেতা কর্মীদের সাথে সাক্ষাত করেন এবং কাজী খলিলুর রহমান মিলনায়তনে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এবি পার্টি থেকে ঝালকাঠি-২ আসনের জন্য মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী শেখ জামাল হোসেনকে গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে তার সফরে দলীয় নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত হয়েছেন।

এক সাক্ষাতকারে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য এবং নদী ভাঙন রোধে আমরা (এবি পার্টি) কাজ করতে চাই। আমাদের দলের প্রার্থী পোড় খাওয়া রাজনীতিবীদ শেখ জামাল হোসেনকে পরিয়চ করাতে এসেছি। ঝালকাঠি শহরের পরিচ্ছন্নতা আমার কাছে ভালো লাগেনি। এখানে সরকারী কাজের আন্তরিকতায় ঘাটতি আছে।





আর্কাইভ