রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরস্থ রাজাভূবন উচ্চ বিদ্যালয পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। গত ১ নভেম্বর বিকেলে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকীর আমন্ত্রণে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সাধারণ সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুমাম কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ওয়াকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি রতন কান্তি পাল, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, পৌরসভা সদস্য সচিব মেহেদী হাসান টিপু প্রমুখ।
মতবিনিময় সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম ফারুকী বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের ফ্যাসিলিটিজ বৃদ্ধি, অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন। হুমাম কাদের চৌধুরী বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং আধুনিক রাঙ্গুনিয়া বিনির্মানে সকলের দোয়া কামনা করেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন