শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
রবিবার ● ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী

--- মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরস্থ রাজাভূবন উচ্চ বিদ্যালয পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। গত ১ নভেম্বর বিকেলে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকীর আমন্ত্রণে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সাধারণ সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুমাম কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ওয়াকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি রতন কান্তি পাল, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, পৌরসভা সদস্য সচিব মেহেদী হাসান টিপু প্রমুখ।
মতবিনিময় সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম ফারুকী বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের ফ্যাসিলিটিজ বৃদ্ধি, অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন। হুমাম কাদের চৌধুরী বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং আধুনিক রাঙ্গুনিয়া বিনির্মানে সকলের দোয়া কামনা করেন।





আর্কাইভ