বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর শাশুড়ি (৫৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবরের জামাই দুলাল সরদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর তেলিপাড়া গ্রামে মঙ্গলবার ২৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে।
আজ বুধবার আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এঘটনায় গতকাল (২৮ অক্টোবর) সকালে ভিকটিম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী -২০০৩) এর ৯ (৪) খ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আজ বুধবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বাড়ী তেলিপাড়া থেকে দুলাল সরদারকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিমের বাড়ী পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে। গত ১০ বছর স্বামী মারা যায়। এরপর থেকে একমাত্র মেয়ে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। গত ১ বছর পূর্বে মেয়েরও বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামে। মেয়ের বিয়ের পর তিনি একাই ওই বাড়ীতে থাকতেন। এই সুযোগ দুলাল সরদার বাড়ীর প্রাচীর টপকিয়ে অস্ত্রের মুখে জিম্মী করে বলেন, তুই আমার বউকে এনে দে, না হলে তোকে রেপ করবো। এক পর্যায় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুলাল সরদার।
মামলা সুত্রে আরও বলা হয়েছে, দুলালের বাড়ী আর ভিকটিমের বাড়ী পাশাপাশি। দুলাল সরদারের দুই ছেলে রয়েছে। গত ১০ দিন আগে স্বামী দুলালের সাথে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।
এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, ভিকটিমের দায়ের করা মামলায় দেবরের জামাই দুলাল কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়।





পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ