শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভিসি’র মতবিনিমিয় সভা

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ অক্টোবর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের ট্রিপের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি অধিক সংখ্যক শিক্ষা সফর, ব্যবহারিক ক্লাস ও ল্যাব রুমের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরেন।
সভায় উপস্থিত শ্রেণি প্রতিনিধিদের উত্থাপিত চাহিদা ও দাবিসমূহের প্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদেরকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে ধৈর্য সহকারে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা ও দাবি যে কেউ যেকোনো সময় আমার সাথে কিংবা আজকের সভায় গঠিত শ্রেণী প্রতিনিধিদের ফোরামের মাধ্যমে তুলে ধরতে পারবে। ক্যান্টিন সম্পর্কিত যেকোন অভিযোগ শোনা মাত্র আমরা ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যদের সাথে সভার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছি। অতি শীঘ্রই আমরা নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সকল শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য পরিদর্শন করে প্রাক্কলন কাজ সম্পন্ন করেছেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সকাল ও বিকালে ট্রিপ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও লাইব্রেরী ভবনের দ্বিতীয় তলায় ল্যাব রুম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
উক্ত সভায় বিভিন্ন ব্যাচের ৩৮ জন শ্রেণী প্রতিনিধি, রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপ সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ এবং সহকারী প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)