শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ ৭৭ হাজার ৫১০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের এড-হক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর স্বাক্ষরিত এক স্মারকে (নং: মি বাঙাবি/মীর/০৬/৯৭/২০২৫, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) এ তথ্য জানা যায়। এছাড়াও ৫ কর্ম দিবসে স্কুলের একাউন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা পেশাগত অসদাচরণ, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আচরণসহ নৈতিক স্খলনের অভিযোগে ৪ জুন ২০২৫ থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। পরবর্তীতে তদন্ত ও নিরীক্ষা শেষে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান মাহমুদ সবুজ অ্যান্ড কোং (এনরোলমেন্ট নং-০৮৮৮) ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যালয়ের আর্থিক লেনদেনের নিরীক্ষা সম্পন্ন করে। নিরীক্ষা প্রতিবেদনে মোট ৩৬,৭৭,৫১০ টাকা ০৫ পয়সা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত টাকা ৫ কর্মদিবসের মধ্যে জনতা ব্যাংক পিএলসি, মিরসরাই শাখার (একাউন্ট নং: ৫২৫০/৮) বিদ্যালয়ের সাধারণ হিসাব নম্বরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন,
“নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। বিদ্যালয়ের স্বচ্ছতা রক্ষায় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।”
অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁঞার মন্তব্য জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ এ ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া পাওয়া যায়নি ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)