শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
প্রথম পাতা » ঢাকা » বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন

--- রাজীব দে, ঢাকা :: ডায়মন্ড এন্ড ডিভাস এর স্বত্বাধিকারী এনামুল হক খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো ঐতিহ্যবাহী, পণ্য ভিত্তিক বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর তার দক্ষতা ও নিষ্ঠা দিয়ে দেশ বিদেশে বাজুসের পরিচিতি ঘটিয়েছেন। বাজুসের উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন। তার চেষ্টায় বাজুস আজ প্রায় ৪০ হাজার সদস্যের পরিবার। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আমি নিষ্ঠার সাথে কাজ করে যাবো।
আজ সকাল ১১:৩০ বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- বাজুস নির্বাচন বোর্ডের সদস্য এস. কে. মজিবুর রহমান ইকবাল ও মোঃ রকিবুল আলম দীপু, ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি এনামুল হক খান দোলন, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ ঘোষ, সহ-সভাপতি আজাদ আহমেদ, অভিরায় ও ইকবাল হোসেন চৌধুরী জুয়েল। আরও বক্তব্য দেন বাজুসের বর্তমান কমিটির সহসভাপতি এম. এ. হান্নান আজাদ ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।
নির্বাচনের ফলাফল ঘোষণাকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল বলেন, সকলের সহযোগিতায় আমরা ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করছি নবনির্বাচিত কমিটি দেশের জুয়েলারি শিল্পে যেসব সমস্যা আছে তা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমার বিশ্বাস যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এ কমিটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পরিচিতি এবং বাংলাদেশের পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হবে।
বাজুসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন- জুয়েলারী শিল্পের উন্নয়নের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের জুয়েলারী ফ্যাক্টরী করার কথা বলে আসছেন। এই ধারাবাহিকায় বাংলাদেশে এখন অনেক জুয়েলারী ফ্যাক্টরী গড়ে উঠেছে। তিনি আরো বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস সু-সংগঠিত ও সর্ববৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে।
বাজুসের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মোঃ ইকবাল হোসেন চৌধুরী বলেন- বাংলাদেশের জুয়েলারি শিল্প আমাদের ঐতিহ্যের অংশ, এবং আজ এটি দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান এবং ১০ থেকে ১২ লাখ কারিগর এই শিল্পে কাজ করছেন। আমাদের দেশে সোনার বার্ষিক চাহিদা সরকারি হিসাবে ৩০ থেকে ৪০ টন, আর বেসরকারি হিসাবে ৭০ থেকে ৯০ টন। এ চাহিদার বড় অংশই আসে পুনর্ব্যবহৃত সোনা থেকে। আমাদের দেশে প্রায় ৪ লাখ কোটি টাকার সোনার বাজার ও ৩০ হাজার কোটি টাকার হীরার বাজার রয়েছে। এত বড় বাজার থাকা সত্ত্বেও উচ্চ কর-শুল্ক, জটিল আমদানি প্রক্রিয়া এবং আধুনিক উৎপাদন অবকাঠামোর ঘাটতির কারণে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় এখনো প্রত্যাশিত নয়। প্রাথমিক কাঁচামাল ও মেশিনারিজ আমদানিতে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে, ফলে আধুনিক ফ্যাক্টরি স্থাপনও ধীরগতিতে এগোচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস নির্বাচন বোর্ড ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী সংগঠনটির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডায়মন্ড এন্ড ডিভাস এর স্বত্বাধিকারী এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রনজিৎ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আপন ডায়মন্ড হাউজ এর স্বত্বাধিকারী আজাদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জড়োয়া হাউজ (প্রাঃ) লিঃ এর পরিচালক অভি রায়, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্বাধিকারী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও সার্ক চেম্বারের পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী। নবনির্বাচিত পরিচালনা পর্ষদে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অমিত ঘোষ। নির্বাচিত ২৯ জন পরিচালক হলেন- মোঃ মিলন মিয়া, পবন কুমার আগরওয়াল, তানভীর রহমান, মোঃ লিটন হাওলাদার, কর্ণধার বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মন্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তফা কামাল, কর্ণধার ধনঞ্জয় সাহা (বিপুল), শ্রীবাস রায়, মোঃ আলী হোসেন, কর্ণধার মোঃ রুবেল, মোঃ নয়ন চৌধুরী, মোঃ ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, মো: রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মোহাম্মদ মোরশেদ আলম, শাওন আহম্মেদ চৌধুরী, মোঃ নাজমুল হুদা লতিফ এবং পলাশ কুমার সাহা





ঢাকা এর আরও খবর

পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)