শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

--- জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ :: ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকাপের ধাক্কায় পিষ্ট হয়ে নসিমন ড্রাইভার নিহত হয়েছে। ৫ই নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা - ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবু বকর কল্লল (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার দশমাইল এলাকার জীবনা গ্রামের মীর কাশেম আলীর ছেলে। এলাকার মিষ্টভাষী ছেলে কল্লল দীর্ঘ বছর ধরে নসিমন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানায় এলাকাবাসি।
জানা গেছে, মাছ বহন করার উদ্দেশ্যে কল্লল তার নসিমন গাড়ি নিয়ে বুধবার সকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গার দিকে রওয়ানা হয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বৈডাঙ্গা নামক স্থানে পৌছায়লে সামনে থেকে দ্রুতগামী একটি পিকাপ গাড়ি সামনা-সামনি পল্লবের নসিমন গাড়িতে ধা’ক্কা দিয়ে পা’লি’য়ে যায়।
এসময় পিকাপের ধাক্কায় ও চাপায় নসিমন ড্রাইভার কল্ললের মুখ ও মাথা থে’ত’লে ঘটনাস্থলেই সে নিহত হয়।। পরে স্থানীয়রা কল্ললের মোবাইল ফোনের ডাইল করা নাম্বারে কল দিয়ে বদরগঞ্জ বাজার দশমাইলের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ি জনৈক সোহাগকে ঘটনা জানায়। সোহাগ থেকে খবর পেয়ে নসিমন ড্রাইভার কল্ললের পরিবার ঘটনাস্থলে পৌছায়। সেসময় ঝিনাইদহ সদর থানা পুলিশ কল্ললের লা’শ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করে। পরে কল্ললের সুরতহাল শেষে জীবনা গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দা’ফ’ন করা হয়।
এঘটনায় কল্ললের অকাল মৃ’ত্যু’তে শোকাক্রান্ত পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন খাঁজা। বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন ঝিনাইদহ ধানার ওসি আব্দুল্লাহ্ আল্ মামুন।
শ্লীলতাহানির মামলা করে ফের শ্লীলতাহানির শিকার ঝিনাইদহের নারী
ঝিনাইদহ :: ঘটনাটা ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামের। ঘটনার ভুক্তভোগী নারী কালা গ্রামের প্রবাসী আকবর আলীর স্ত্রী। ঘটনার ভুক্তভোগী নারী সাংবাদিকদের নিকট অভিযোগে জানায় যে বিগত ৫ই জুলাই ২০২৫ তারিখের সকাল সাড়ে ৭ টার দিকে তার স্বামীর বড় ভাই সম্পর্কে ভাসুর মৃত্যু আবু তালেব মোল্লার ছেলে ইদ্রিস আলী (৫০) তার স্বামী না থাকার সুযোগে রান্নাঘরে রান্না করার সময় পিছন থেকে জোরপূর্বক মুখ জাপটে ধরে শোয়ার ঘরে নিয়ে যায় সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তখন তার চিৎকার চেঁচামেচির শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ইদ্রিস পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী নারী ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা করে। মামলা নাম্বার ১০১/ ২৫। এই মামলা করার কারণে ইদ্রিস মোল্লা আরো বেপরোয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর ভাসুর গত ৩০শে অক্টোবর ঝিনাইদহ প্রেস ক্লাবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি এস আই ইউসুফ আলী সাথে ভুক্তভোগী নারীর পরকীয়া সম্পর্ক স্থাপনের কারণে সিআইডি কর্মকর্তা তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন বলে এই মর্মে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নারীকে পুনরায় শ্লীলতাহানি ঘটিয়েছেন বলে ভুক্তভোগী নারী দাবি করেন।
ভুক্তভোগী নারী বলেন ২০ বছর আগে আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্রী তখন আমাকে ওই লম্পট ইদ্রিস আলী এক দফা শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন সে এক সন্তানের বাবা। উক্ত ঘটনার প্রেক্ষিতে তার লালসা থেকে বাঁচতে তার ছোট ভাই আকবর আলীর সাথে আমার পিতা-মাতা বিবাহ দেয়। কিন্তু পিতা মাতা বিবাহ দিলেও আমি তার ছোট ভাইয়ের স্ত্রী হলেও তার লোলোপ দৃষ্টি আমার দিক থেকে পড়েনি। সে অনেকবার আমাকে বিভিন্ন উপায়ে শ্লীলতাহানির চেষ্টা করে যাহা নিয়ে আমাদের পাড়ায় গ্রামে ইউনিয়নে অনেকবার সালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে। তার প্রধান উদ্দেশ্য আমি যাতে তার ছোট ভাইয়ের সাথে সংসার না করতে পারি।
আমার কারনে আমার ভাসুর আওয়ামী লীগ করার সুবাদে আমার আমার ভাইকে মারধর করে এবং আমার স্বামীর নামে মিথ্যা মামলা দায়ের করে। যে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়ে আদালত আমাদের বেকসুর খালাস দেয়। কিন্তু তার অপকৌশল থেমে থাকে নি।
তারপরে ২০২২ সালের দিকে আমার ভাসুর নানান কলাকৌশলের মাঝ দিয়ে আমার স্বামীকে বোঝাতে সমাপ্ত হয় যে তার সাথে আমার পরকীয়া সম্পর্ক আছে। তখন আমি আমার স্বামীর প্রতি অভিমান করে চট্টগ্রামে আমার বোনের কাছে চলে যাই। তখন আমার স্বামীর সহযোগিতায় সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমার নামে দৈনিক যশোর দৈনিক যশোর বার্তায় ” পরকীয়ার টানে ঘর ছেড়েছে তিন সন্তানের জননী ! প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু আমি বাড়ি থেকে চলে যাওয়ার বিষয়ে আমার ভাসুর জানতো না যার কারণে তারা প্রমাণ করতে ব্যর্থ হয় যে আমি আমার ভাসুরের সাথে চলে গেছি। এই ঘটনা নিয়ে এক পর্যায়ে আমার স্বামীর সাথে নোটারী পাবলিক এর মাধ্যমে তালাক দেয়ার ঘটনা ঘটে। সাত মাস অতিবাহিত হওয়ার পর আমার স্বামী ভুল বুঝতে পেরে আমাদের ভুল বোঝাবুঝি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা হয়ে যায়।
এই ঘটনা নিয়ে প্রবাসী আকবর আলীর সাথে মোবাইলে কথা বললে সে বলে যে আমার ভাই অবসরপ্রাপ্ত সৈনিক ইদ্রিস আলী অত্যন্ত অনৈতিক চরিত্রের অধিকারী একজন ব্যক্তি যে আমার স্ত্রীকে আমার বিবাহের আগে থেকেই বিভিন্নভাবে উত্তপ্ত করে আসছে কিন্তু সে আমার বড় ভাই বলে আমি তার প্রতি কোন পদক্ষেপ নিতে পারিনি। আমি এক পর্যায়ে আমার স্ত্রীকে ভুল বুঝেছিলাম কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে আমি সে ভুল শুধরে নেই। কিন্তু আমার ভাই আজও আমার স্ত্রীর পিছনে লেগে আছে। আমার স্ত্রীর সাথে যখন যে ঘটনায় ঘটুক না কেন সমস্ত ঘটনা আমার স্ত্রী আমাকে জানায়। সে আবার সর্বশেষ ৫/৭/২০২৫ তারিখে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। যে বিষয়ে আমরা ধৈর্য হারা হয়ে আমার সম্মতিতেই আমার স্ত্রী আদালতে মামলা করেছে। তাছাড়া সে আমার নামে এর আগেও মিথ্যা মামলা দিয়েছে। এই সমস্তগুলো কাজগুলো করছে যাতে আমি আমার স্ত্রীর সাথে সংসার না করি। আমি আমার এই লম্পট বড় ভাইয়ের যথ উপযুক্ত বিচার প্রার্থনা করছি।
প্রবাসীর স্ত্রী আরো বলেন সম্পর্কে আমার ভাসুর সে আমার বিরুদ্ধে সামাজিকভাবে আমার নৈতিক চরিত্র নিয়ে যেভাবে অপকর্মে মেতে উঠেছে আমার সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই। ইতিমধ্যে সে তার চাচাতো ভাইয়ের আত্মীয় দিয়ে সাপখোলা গ্রাম থেকে রওশন আলী নামে একজনকে দিয়ে আমার ও আমার ভাই আজিমের নামে মিথ্যা প্রতারণার মামলা করেছে। এর আগে সে ইদ্রিস আলী আমাকে ভিটেবাড়ি ছাড়া করার জন্য কৌশলে বাড়ির জমি লিখে নেওয়ার চেষ্টা করে।
এত কিছু করার পরেও সে পুনরায় সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমাকে আবার জন সম্মুখে শ্লীলতাহানি করল। তার এই সমস্ত অপকর্মের কি কোন শাস্তি হবে না ? আমি কি রাষ্ট্রের কাছে কোন বিচার পাব না। আমি মামলা করেছি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার স্বার্থে আমার বাড়িতে তো আসবেই সে ক্ষেত্রে তাকে জড়িয়ে আমাকে নিয়ে আবার মিথ্যা প্রচার শুরু করবে এই ইদ্রিস। আমি কি আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো না? সর্বশেষ কি ইদ্রিসের হাত থেকে বাঁচার জন্য আমার আত্মহত্যার পথ বেছে নিতে হবে?
প্রবাসীর স্ত্রীর ভাই আজিম বলেন যে আমার বোনকে নিয়ে অনেক বছর ধরে ইদ্রিস বিভিন্ন প্রকার ভাবে উত্তপ্ত করে আসছে। আমাদেরকে সে একবার মারধর পর্যন্ত করেছে এখন বলছে যে আমার দুইটা বাচ্চা আছে । তাদের কেউ সে মেরে ফেলবে ।আমরা গরিব মানুষ অসহায় দিন যাপন করছি এবং জানিনা কবে কাকে সে হত্যা করে? সে আগে আওয়ামী লীগ করতো সেই দাপটে সে অনেক কিছু করত এখন আবার বিএনপিতে যোগ দিয়েছে।
গ্রামের একাধিক ব্যক্তি জানায় যে ইদ্রিস প্রবাসীর স্ত্রী কে অনেকবার শ্লীলতাহানির চেষ্টা করেছে যা গ্রামবাসী মীমাংসা করেছে যার কারণে প্রবাসীর স্ত্রী আদালতে মামলা করেনি। এখন এলাকাবাসী ইদ্রিসের মত লম্পট এর শাস্তি চাই। তার ছোট ভাইয়ের বউয়ের প্রতি এই আচরণ আর মেনে নেয়া যাচ্ছে না।
এই প্রসঙ্গে সিআইডি এসআই ইউনুফ আলীকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে সে বলে যে ইদ্রিস আলী তাকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিল সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সে চার্জশিট দেয়ার পর ক্ষুদ্ধ হয়ে সে সাংবাদিক সম্মেলন করেছে। বিগত ২২ বছর ধরে ওই মেয়েটাকে সে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। যদি তার অভিযোগ থাকতো তাহলে যখন আমি তদন্ত করছি তখন সে আমার বিরুদ্ধে আবেদন জমা করতে পারত যে আমার দিয়ে সঠিক তদন্ত সম্ভব নয় কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দুই মাস পর সে সাংবাদিক সম্মেলন করেছে। সে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই নারীর মান-সম্মান পুনরায় ক্ষুন্ন হয়েছে সে ক্ষেত্রে ওই নারী তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে।
ঘটনা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিক ইদ্রিস আলীর সাথে মোবাইলে কথা বললে সে বলে যে আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করা হচ্ছে ওই দিন আমি ঢাকাতে ছিলাম। আমার ভাইয়ের স্ত্রী আমার বিরোধীদলের লোকের সাথে মিলেমিশে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেছে। তার প্রধান কারণ হচ্ছে আমার ভাইয়ের মেয়ের একটি পর্নোগ্রাফি মামলা আছে যে মামলার কারণে আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। অতীতে আমার বিরুদ্ধে কোন সালিশ বিচার বসিনি যেটা মিথ্যা কথা। আমার ভাইয়ের বিদেশে যাওয়ার সময় সে জমি দিয়েছিল আমরা সেই জমি ফেরত দিয়েছি। আমি যদি খারাপ হতাম তাহলে আমার পরিবারের সবাই আমার সাথে থাকতো না। আমি সিআইডি অফিসার কে কোন অর্থ দেয়ার কথা বলে ম্যানেজ করতে যাইনি। তিনি মামলা তদন্তের কথা বলে ওনার বাড়িতে কেউ থাকেনা সে ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিল। আমার মা দেখে আমাদেরকে জানায়। সিআইডি অফিসার ইউসুফ আলী উনি অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। খুব তাড়াতাড়ি প্রেসক্লাবে আরও একটি সাংবাদিক সম্মেলন হবে উনার বিরুদ্ধে। আমি সামাজিক বিরোধের শিকার। আমার ভাইয়ের স্ত্রীকে তালাক দেয়া হয়েছিল তারপরেও সে আমাদের জায়গায় আছে। ওই মেয়েটার বাড়ি আমাদের গ্রামে তারা কতটা শক্তিশালী না হলে এটা হতে পারে একবার ভেবে দেখেছেন কি? আমি তার ভাইয়ের সন্তানকে কোন হত্যার হুমকি দেই নি এটাও একটি মিথ্যা কথা।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)