সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মো. জমিস উদ্দিন সভাপতি এবং এম জাহান লিটন সাধারণ সম্পাদক হিসেবে নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন।
গতকাল রবিবার ২ নভেম্বর রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. বদিউল আলম, রনজিত নাথ, মো. কামাল হোসেন এবং সাবেক আহবায়ক কমিটির মো. আজগর আলী ও হাজী মো. কামাল উপস্থিত ছিলেন।
তারা নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন।
এর আগে গত ২৫ অক্টোবর ২০২৫ সমিতির নির্বাচনে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সহসভাপতি গঙ্গা মানিক চাকমা এবং সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কমিটি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সমিতির লক্ষ্য পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এম নেকবর আলী, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক বিকাশ ধর, দপ্তর সম্পাদক মো. বেলাল উদ্দিন, ধর্মীয়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো, ওমর ফারুক, প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখ, কার্যকরী সদস্য মো. রফিকুল ইসলাম ও মো. নাসির।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা