মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (সংসদীয় আসন-২৭৮) চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-১ নির্বাচনী এলাকা মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। নুরুল আমিন ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তবে দায়িত্ব বেশিদিন পালন করতে না পারায় আওয়ামী লীগ সরকার তাকে অপসারণ করে। ২০১৮ সালে তিনি একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘বিগত ১৭ বছর নুরুল আমিন চেয়ারম্যান আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। মনোনয়ন পাওয়ায় ত্যাগী নেতার মূল্যায়ন হয়েছে।’
মনোনয়ন ঘোষণার পর নুরুল আমিন চেয়ারম্যান ভিডিও বার্তায় বলেন, ‘সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে রাজনীতি করে যাচ্ছি। নির্বাচনে সকলকে একত্রিত করে ধানের শীষকে জয়ী করবো ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আরও অনেকে মনোনয়ন চেয়েছেন, কিন্তু দল আমাকে দিয়েছে। কারো সঙ্গে কোনো ভেদাভেদ নেই; আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ