শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সমস্যা জানালেন সিজিএএ নেতারা
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সমস্যা জানালেন সিজিএএ নেতারা
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সমস্যা জানালেন সিজিএএ নেতারা

--- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গেবিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে বৈঠক করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের (সিজিএএ) নেতারা। বুধবার ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যাংকের নানা বিধি-নিষেধ ও জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী তথা পোশাক শিল্পের প্রচ্ছন্ন রপ্তানিকারকরা। রপ্তানির পরও সময়মতো এলসি পেমেন্ট না পাওয়া, ইএক্সপি বা রপ্তানি অনুমতির মেয়াদ কম হওয়া, ইডিএফ বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আটকে দেওয়া, তৃতীয় পক্ষের মাধ্যমে ‘ক্রেডিট রিপোর্ট’ আদায়ে বাড়তি অর্থ ব্যয়, আমদানি-রপ্তানির ক্ষেত্রে টাকার বিনিময় হারের তারতম্যসহ নানা সমস্যা ব্যবসা প্রায় বন্ধের উপক্রম। এসব সমস্যা সমাধানে তারা বাংলাদেশ ব্যাংক গভর্নরের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া ব্যাংক কর্তৃক অহেতুক ডিসক্রেপিন্সি বন্ধের আহবান জানালে এ সমস্যা সমাধানে গভর্নর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।পাশাপাশি বিবি গভর্নর ব্যবসা সহজীকরণের নিমিত্তে পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক (এফইপিডি) মো হারুন অর রশিদ. পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি। সিজিএএএর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ব্রিটানিয়া লেভেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ, সাধারণ সম্পাদক ও এবিএস কাটন এন্ড এক্সসরিজ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটুএস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাসোসিয়েশনের পরিচালক ও শরীফা প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ আহসান টিটো, পরিচালক ও এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক, অফিস ডেপুটি সচিব অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফেজ আহমেদ।
সভায়ব্যবসায়ী নেতৃবৃন্দ গভর্ণরকে অবহিত করেন যে, নির্ধারিত সময়ে ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট পরিশোধ না হওয়ায় ব্যবসায়ীরা চরম আর্থিক চাপে পড়েছেন। অনেক ব্যাংক নির্ধারিত সময় পেরিয়ে গেলে ওভারডিউ ইন্টারেস্ট দাবি করছে যা ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বর্তমানে ইএক্সপি মেয়াদ ১২০ দিন যা পণ্য রপ্তানি ও পেমেন্ট প্রাপ্তির জন্য অপ্রতুল। অতীতে এটি ১৮০ দিন ছিল। রপ্তানিকারকরা ইডিএফ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এবং অতিরিক্ত সুদের বোঝা বহন করতে বাধ্য হওয়ায় ইএক্সপি মেয়াদ কমপক্ষে ১ বছর বাড়ানোর জন্যবৈঠকে প্রস্তাব করা হয়েছে।বর্তমানেপ্রতিটি আমদানির জন্য ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করতে অতিরিক্ত ১০০-১৫০ ডলার খরচ হয়। এছাড়া সময়ক্ষেপণও ঘটে। নেতৃবৃন্দ কেন্দ্রীয় ব্যাংককে ডেটা ব্যাংক স্থাপনের মাধ্যমে তফসিলি ব্যাংকের মাধ্যমে এই সেবা সহজলভ্য করারজন্য ব্যবসায়ীরা অনুরোধ জানান। আমদানি ও রপ্তানির বিনিময় হারে বর্তমানে ৫-৮ টাকার পার্থক্য রয়েছে। রপ্তানিকারকরা এই পার্থক্য পূর্বের মতো ১-২ টাকার মধ্যে সীমাবদ্ধ করার দাবি জানিয়েছেনব্যবসায়ীরা।সভায় সিজিএএ এর নেতৃবৃন্দের আর্থিক খাত সংশ্লিষ্ট দাবি এবং সমস্যাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনা হয় এবং উত্থাপিত সমস্যা/দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)