শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধ করণের জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুরে মিরসরাই সদরে অবস্থিত মোজাম্মেল টাওয়ারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন আয়োজক। উল্লেখিত প্রস্তাব সমূহ হচ্ছে- পতিত আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ তাদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা, মিরসরাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে বিগত সরকারের রেখে যাওয়া দলীয় কর্মকর্তাদের হাত থেকে দখলমুক্ত ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা, বিগত পতিত সরকারের সময় থেকে রাস্ট্রের মালিকানা যায়গা দখল করে দীঘি খনন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা, বাড়ি নির্মাণ সহ সকল অবৈধ দখল মুক্ত করে সরকারের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে গ্রহণ করা, পাহাড়ি ও সমতল ভূমি থেকে রাস্ট্রের ও ব্যক্তি মালিকানাধীন অবৈধভাবে গাছ কাটা বন্ধ করা, টোলের নাম দিয়ে সকল প্রকার যানবাহন থেকে বাস স্টেশন, ট্রাক স্টেশন, সিএনজি স্টেশন ও হাটবাজার থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধ করণ, অবৈধভাবে সকল প্রকার মাটি কাটা বন্ধ করণ, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করণ, অবৈধভাবে প্রান্তিক চাষীর কৃষি জমি ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করণ, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করণ এবং সকল প্রকার অবৈধ ইটের ভাটা বন্ধ করণ।

উল্লেখিত প্রস্তাব সমূহ বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজ এবং সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্রজনতা সহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মিরসরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)