শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: এক সময়ের নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পার্টি ও পরবর্তীতে দল পরিবর্তন করা জাসদ নেতা আতিয়ার খাঁকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার ছেলে। গত সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেলা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত আতিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া এলাকার মৃত ঝড়ু খাঁর ছেলে। আতিয়ারের বড় ছেলে লিটন জানান, বাড়ির জমি নিয়ে প্রতিবেশী আজাদ, রানা, আমজাদের সঙ্গে বিরোধ চলছিল আমাদের সাথে। এ ঘটনার জের ধরে গত এক মাস আগে আমাদের পরিবারের সদস্যদের মারপিট করেন প্রতিপক্ষের লোকজন এবং বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করি। এরপর রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে আমার পিতা আতিয়ার ও আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধামকি দেন। এ ঘটনার জের ধরে আমার পিতা আতিয়ারের মাথায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের আজাদ, রানা, আমজাদ ও তাদের লোকজন। রবিবার দিবাগত রাতে পূর্ব পরিকল্পিতভাবে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, মৃত আতিয়ারের বড় ছেলে লিটন বাদী হয়ে ১৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। কে এই আতিয়ার খাঁ ? এ বিষয়ে গত দু’দিনের অনুসন্ধানে মিলেছে লোমহর্ষক তথ্য। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পার্টির একজন নেতা ও অস্ত্রধারী ক্যাডার ছিলেন। তার হাতে অনেক নিরীহ মানুষের প্রাণ ঝরেছে, কত মায়ের বুক খালি করেছে এই আতিয়ার খাঁ, তার হিসাব নেই। জোত পাড়া, বংশীতলা সহ আশ পাশের অনেক এলাকার মানুষের হাতে তার জীবন গেছে। এই আতিয়ার খাঁ ছিলেন এক ত্রাশ, ৯০-৯৫ দশকের দিক থেকেই তিনি যুক্ত ছিলেন নিষিদ্ধঘোষিত চরমপন্থী কমিউনিষ্ট পাটিতে, পরবর্তীতে যুক্ত হন জাসদ গণবাহিনীর সাথে। তার সখ্যতা ছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর সাথে। তার ছেলে এখন বলছেন যে, আমার বাবা বিএনপি করতো। জাসদ নেতা কাজী আরেফ হত্যা থেকে শুরু করে উক্ত এলাকায় তৎকালীন সময়ে পথে ঘাটে অলিতে গলিতে যত লাশ পড়ে থাকতো এসব তার এবং তার বাহিনীদের কাজ ছিল। এক সময় কুষ্টিয়া ছিল মৃত্যুপূরী, সেই মৃত্যুপূরীর খলনায়ক ছিলেন এই আতিয়ার খাঁ। আতিয়ার খাঁ দীর্ঘ বিশ বছর কোথায় ছিলেন ? ক্রসফায়ারে একের পর এক সন্ত্রাসী মারা পরতে শুরু করলো তখন এই আতিয়ার খাঁ গা ঢাকাদেয়। চলে যায় ঢাকায় ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী হাসানুল হক ইনুর কাছে। ইনুর তার প্রতিষ্ঠানে চাকরী দিয়ে আত্বগোপনে রেখেছিল। তবে মাঝে মধ্যেই গ্রামে আসতেন তিনি, নতুন করে দলও তৈরী করেছিল। ইউপি নির্বাচন ও সংসদ নির্বাচনের মাঠে একটি দলের পক্ষ নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা করেছেন তিনি। এলাকাবাসীর ধারনা সামান্য জমি জমাকে কেন্দ্র করে তিনি খুঁন হয়নি, এলাকায় একটি তৃতীয় পক্ষ আছে তারা জোতপাড়া, বংশীতলা নিজেদের নিয়ন্ত্রনে নিতেই মাছের তলে মাছ ভেজেছেন। তবে এলাকার সূশীল সমাজ দাবী করে বলেন, নিহত আতিয়ার খাঁ হত্যার পেছনের মাষ্টারমাইন্ড তৃতীয় পক্ষকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। কারন তার অতীত ইতিহাস ঘাটলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। তারা এটাও বলেন, যাদের নামে মামলা দিয়েছে তারা কেহই এই হত্যা কান্ডের সাথে জড়িতনা। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)