শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে ২ জামে মসজিদের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে ২ জামে মসজিদের উদ্বোধন
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে ২ জামে মসজিদের উদ্বোধন

--- সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি :: পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদস্থ ৯নং ওয়ার্ডের মেখল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ’র শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধন উপলক্ষে শুক্রবার ২৮ ফেব্রুয়ারী জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ ও নামাজের ইমামতি এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাফাচ্ছিরে কোরআন আল্লামা গাজী মো.শফিউল আলম নেজামী।
এসময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা।
এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন এবং মসজিদসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। জানা যায়, পূর্বেও মেখল ফকিরহাট এলাকায় দ্বিতীয় তলা বিশিষ্ট একটি জামে মসজিদ ছিলো, তবে মসজিদটি বর্তমানের মুসল্লী ধারন ক্ষমতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল।
এ কারণে এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার সকলের আপ্রাণ চেষ্টায় বর্তমানে মসজিদটির নির্মাণ কাজ চলমান আছে। হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আশরাফ জানান, বর্তমানে মসজিদটির নিচ তলার কাজ সম্পন্ন হলেও এখনো দ্বিতীয় তলা ও ওজু খানার কাজ চলমান রয়েছে। অপরদিকে উপজেলার দক্ষিণ বুড়িশ্চরেও জুমার নামাজের মাধ্যমে শোর আলী ও আনোয়ারা জামে মসজিদ নামের একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে।
উক্ত মসজিদে জুমার নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রেজভী (মা.জি.আ)। উদ্বোধনকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের মোতোয়াল্লি আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার উদ্দিন।
এ সময়ে মসজিদের খতিব আলহাজ্ব আবুল কাশেম তাহেরি, মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন বদরী, সহকারী ইমাম মাওলানা শামসুল আলম, সুপ্রভাত বাংলাদেশ এর সিনিয়র সম্পাদক আলহাজ্ব স ম ইব্রাহিম, আলহাজ্ব রফিক মিয়া, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ তারেক, এম লোকমান হাকিম মেম্বার, আলহাজ্ব কবির আহমেদ চৌধুরী, হাজী নুরুল আফসার চৌধুরী, আলহাজ্ব জসীম উদ্দীন, আলহাজ্ব শামীম মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক আবদুস সাত্তার, রুস্তম পাশা, মো. জসিম উদ্দিন ও আবু বক্করসহ দক্ষিণ বুড়িশ্চর একতা সংঘের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ