শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা এনজিও

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিওর ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে কয়েকশত গ্রাহক।
জানা গেছে, উপজেলার সদরে একটি ভাড়া বাসায় ব্যানার ঝুলিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র বাংলাদেশ সরকার অনুমোদিত লিখে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা অফিস নেন। এরপর চলে প্রতারক চক্রদের এলাকার বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ শুরু করা। প্রতারকচক্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এলাকার নারী পুরুষদের লোভনীয় অফার দেন। সহজশর্তে ঋণ দেওয়ার কথা বলে প্রায় কয়েকশত গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা ওই প্রতারক চক্রটি।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি তাদের ঋণ প্রদানে চেক দিবেন। কিন্তু সকালে ওই ভাড়া নেওয়া অফিসে গিয়ে দেখেন চক্রটি পালিয়েছেন। এরআগে সহজশর্তে ঋণ প্রদানের কথা বলে একেকজন গ্রহকদের কাছ থেকে ১০হাজার টাকা থেকে শুরু করে ২৫হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় সহজশর্তে ঋণ প্রদানের কথা বলে বাড়িতে বাড়িতে গিয়ে ৪-৫জনের গ্রুপ করে প্রতি লাখে ১০ হাজার টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয়। বৃহস্পতিবার পৌরসভার পাকখাইন্যা পুকুর পাড় এলাকায় জাহাঙ্গীর নামে দুই ব্যক্তির যৌথ মালিকানাধীন বাসা ভাড়ায় অফিসে গিয়ে ঋণের চেক গ্রহণের কথা বলেছিল প্রতারক চক্রের সদস্যরা। সেখানে গিয়ে কয়েকজন ব্যানার দেখতে পেলেও ঋণগ্রহীতারা আসতে শুরু করলে ব্যানার নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রেরটি। খতিজা বেগম নামে একজন বলেন, তাদের ৫জন বিশিষ্ট গ্রুপ ভিত্তিক কেন্দ্রঘর করে ৫২ হাজার টাকা নিয়েছিল। তাদের বৃহস্পতিবার ঋণের চেক দেওয়ার কথা ছিল। অফিসে গিয়ে দেখতে পান তারা নেই। তাদের দেওয়া মোবাইলে নম্বরটিও বন্ধ পাচ্ছেন। এভাবে নুর আয়েশা নামে এক নারী কাছ থেকে, ২ বছর মেয়াদী দুই লাখ টাকা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেয়। কৌহিনুর নামে আরেক নারী কাছ থেকে ১১ হাজার ২০০ টাকা, শিল্পী নামের নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, রশিদা বেগম নামের এক নারী বলেন তারা ৫জন মিলে ১৭ হাজার করে মোট ৫২ হাজার টাকা দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা বাড়ি ভিত্তিক গ্রুক করে মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে ওই প্রতারক চক্রটি।
এ বিষয়ে ভবন মালিক জাহাঙ্গীর বলেন, তারা এক তারিখ থেকে ভাড়া নেওয়ার কথা বলেছিল, আজ একটি অনুষ্ঠান করার কথা বলেছিল। আমি এসে দেখি কেউ নাই, তারা চলে গেছে। এরপর থেকে ভুক্তভোগীরা আসতে থাকেন। আমার সাথে তাদের কোনো চুক্তি হয়নি, এক তারিখ উঠার আগেই চুক্তি হওয়ার কথা ছিল।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, আমার কাছে এইরকম কোনো অভিযোগ আসেনাই। যেহেতু এটি একটি প্রতারণার ঘটনা সেহেতু ভুক্তভোগীরা যারা আছে তারা চাইলে একপক্ষ হয়ে পুলিশের কাছে মামলা করতে পারে, পুলিশ মামলা না নিলে কোর্টে মামলা করতে পারে।





চট্টগ্রাম এর আরও খবর

গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)