শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে দলিল জালিয়াতির অপরাধে প্রতারক কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে দলিল জালিয়াতির অপরাধে প্রতারক কারাগারে
রবিবার ● ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে দলিল জালিয়াতির অপরাধে প্রতারক কারাগারে

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে জাল দলিল সৃষ্টি করে অন্যের জমি নিজের নামে করার অপরাধে মো. শফি (৬০) নামের এক প্রতারককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ৯ মার্চ চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এসব অভিযোগে তাঁকে কারাগারে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবি মো. রিয়াদ উদ্দিন বলেন, ‘আসামী মো. শফি আদালতের কাছে জামিন পরবর্তী সময়ের আবেদন করলে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।’ আসামী মো. শফি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের কুতুব শাহ বাড়ির মৃত মোহাম্মদ হারুনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় এসব অপকর্ম করে বেড়াতেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। আদালত সূত্র জানায়, মো. শফি গত ১৯৭৭ সালের ৩০ অক্টোবর সম্পাদিত ২৭৫৬ নং দলিল, ১৯৮২ সালের ৩ মে সম্পাদিত ২৮৭ নং দলিল, ১৯৯৯ সালের ২৩ আগষ্ট সম্পাদিত ২৪৭৫ দলিল প্রতারণার আশ্রয় নিয়ে জালভাবে সৃষ্টি করেন। পরে বিএস নামজারি ০৪-২৮৬/২০১৬ মূলে ৬২৩৮ নং খতিয়ান সৃজন করেন। ২৪৭৫ নং দলিলে আসামি নিজেই অপর ব্যক্তির নাম পরিবর্তন করে এবং তফসিলে ঘষামাজা করে ১১১৫০ নং দাগ উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেন। ভুক্তভোগী মো. আমান উল্লাহ বলেন, ‘প্রতারক শফি একজন শট, দুর্লোভী ও প্রবঞ্চনাকারী ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ এই সব জাল-জালিয়াতি ছাড়াও বিভিন্নভাবে এলাকায় সবাইকে ঝগড়া-বিবাদ, হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আমরা আদালতকে শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। বিজ্ঞ আদালত বিচার-বিশ্লেষণ করে প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই প্রতারকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।’ চট্টগ্রাম সদর আদালতের পুলিশ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতের আদেশনামা পেয়ে আসামীকে পরোয়ানামুলে কারাগারে পাঠানো হয়েছে।’
ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৩০ টি দোকান ঘর পুড়ে ছাই
ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি দোকান এবং ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার। শনিবার দিনগত রাতে উপজেলার শান্তিরহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,জলিল সওদাগরের ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে জালাল সদাগরের ৪ টি, শেখ আহমদের ২০ টি, দেলোয়ারের ২ টি এবং আক্কাসের ৪ টি সহ সর্বমোট ৩০ টি দোকান ও ঘর পুড়ে যায়।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট কাজ করেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।





আর্কাইভ