শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চালক, যাত্রী ও ছাত্র-জনতা।
বুধবার ১২ মার্চ বেলা ১১ টায় কাপ্তাই রাস্তার মাথাস্থ সিডিএ স্কুলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিব, মোহাম্মদ নয়ন।
তারা জানান, আজ থেকে যাত্রীদের সেবায় চালকরা নিয়োজিত থাকবেন এবং নির্ধারিত ভাড়া নেওয়া হবে। কেউ কোনো প্রকার বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সদস্য ও রাউজান উপজেলা প্রতিনিধি বেলাল বিন জসীম (তাসকিন)। তিনি বলেন, টোকেন বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্ররা সর্বদা রাজপথে থাকবে।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তিনি সব সময় ঐক্যমত পোষণ করেন। তিনি চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রীদের সেবায় আপনারা এগিয়ে আসুন, আপনাদের সেবায় যাত্রীরা এগিয়ে যাবে।
তিনি নির্ধারিত ভাড়া নেওয়ার আহ্বান জানান। উক্ত বিক্ষোভ সমাবেশে কাপ্তাই রাস্তায় শৃঙ্খলা, যানজট নিরসন, চাঁদাবাজ প্রতিরোধ ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালক ও সর্বস্তরের ছাত্র-জনতা ঐক্য ঘোষণা করেন। চালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান-এর পক্ষ থেকে ঐক্যবদ্ধ যাত্রী কল্যাণ স্বেচ্ছাসেবক একটি দল গঠন করা হয়েছে। এই দলটি সর্বক্ষণ যানজট নিরসনে রাস্তার মাথায় কাজ করবে।

রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলায় আটক-১

রাউজান :: চট্টগ্রামের রাউজানে প্রকল্পের কাজের তদবিরে গিয়ে সরকারি কর্মচারীর ওপর হামলা করেন শহীদ ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে দিকে নিজ অফিসে এই হামলার শিকার হন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকা। এ ঘটনায় বাদী হয়ে পিআইও রাউজান থানায় মামলা রুজু করলে। মঙ্গলবার রাতেই পুলিশ শহীদ ইসলামকে প্রেপ্তার করেন। এর আগে মঙ্গলবার দুপুরে
বেলা ২টার দিকে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে এ হামলা হয়। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাব হামলা চালানো হয় বলে তিনি জানান। আটক সে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা উপর হামলার ঘটনায় জড়িত শহীদকে প্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ