শিরোনাম:
●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে হেলে পড়েছে সাত তলা ভবন
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে হেলে পড়েছে সাত তলা ভবন
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে হেলে পড়েছে সাত তলা ভবন

---ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে হেলে পড়েছে একটি সাত তলা ভবন। এতে ঝুঁকি ও শংকায় আছেন হেলে পড়া ভবনের ভাড়া থাকা পরিবারগুলো।

জানা যায়,নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছে ৭ তলা ভবনটি।
৬ তলা ভবনের অনুমোদন নিলেও করেছেন ৭তলা। ফলে ভবন নির্মাণের মাত্র ৪ বছরের মাথায় ভবনটি পাশের একটি ৬ তলা ভবনের ওপর হেলে পড়েছে।
ভবনের বাসিন্দাদের অভিযোগ, ভবনটি নির্মাণে অনিয়ম করা হয়েছে এবং পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ঝুঁকিপূর্ণ এই ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জানা গেছে, পৌরসভার সদরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে মাত্র ১০০ গজ দূরে ভবনটি নির্মাণ করেছেন মো. আবদুল খালেক নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগেও দুটি ভবনের মাঝে কিছুটা ফাঁকা থাকলেও এখন সাততলা ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর সম্পূর্ণ হেলে পড়েছে।

অভিযোগ উঠেছে, ভবন মালিক আব্দুল খালেক ২০১৯ সালে ফটিকছড়ি পৌরসভা থেকে ছয়তলা ভবনের অনুমোদন নিলেও পরবর্তীতে আরও একতলা বাড়িয়ে সাততলা নির্মাণ করেন।

স্থানীয়রা জানান, নির্মাণের পরপরই ভবনটি ৩-৪ ইঞ্চি হেলে পড়েছিল। সে সময় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ক্রমান্বয়ে হেলে পড়া ভবনটি বর্তমানে প্রায় ১৮-২০ ইঞ্চি পর্যন্ত হেলে পাশের ভবনে ঠেকে গেছে।

এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ভবনটির ছয়তলার অনুমোদন আছে। পরে অন্যায়ভাবে তিনি সাততলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট কনসাল্টিং প্রতিষ্ঠান থেকে ভবনটি ‘ঝুঁকিমুক্ত’ কিনা, সে বিষয়ে সনদ দিতে বলেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, জেনেছি ভবনটি কিছুটা হেলে পড়েছে। যেহেতু এখনো কোনো স্ট্রাকচারাল ক্ষতি হয়নি, তাই বাসিন্দারা এখনও সেখানে আছেন। বিশেষজ্ঞদের পরামর্শ পেলে বিষয়টি দেখা হবে। তবে পুরো বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এখতিয়ার।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঠিক কী কারণে ভবনটি হেলেছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কেউ বলছেন আগে থেকেই হেলে ছিল, কেউ বলছেন সম্প্রতি ঘটেছে। আমরা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)