শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » আবারও ২ টেলিকমকর্মী অপহরণ : ১০ দিনেও মেলেনি সন্ধান
প্রথম পাতা » খাগড়াছড়ি » আবারও ২ টেলিকমকর্মী অপহরণ : ১০ দিনেও মেলেনি সন্ধান
সোমবার ● ১৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও ২ টেলিকমকর্মী অপহরণ : ১০ দিনেও মেলেনি সন্ধান

--- চট্টগ্রাম ও খাগড়াছড়িতে ৪ টেলিকমকর্মী অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড।
সোমবার ১৬ জুন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহম্মদ সুমন ইসলাম (৩২ বছর) ও আব্দুর রহিম (৩৬ বছর) নামে দুই কর্মী গত ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্নফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিখোঁজ হন।
বিষয়টি অবহিত করে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয় ৬ জুন। কিন্তু ১০ দিন হয়ে গেলেও আজ পর্যন্ত সেই ঘটনায় নিখোঁজ কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে গত ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো. ইসমাইল মিয়া এবং আরে মারমা নামক অপর দুই কর্মীকে অপহরণ করা হয়।
এ নিয়ে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। অপহৃতদের উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানালেও প্রায় দুমাসেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অপহৃতদের পরিবার, স্বজন ও সহকর্মী এ ঘটনায় আতঙ্কিত ও চরমভাবে উদ্বিগ্ন।
দুই মাসের মধ্যে পর পর এ রকম অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামসহ সারা দেশে মোবাইল নেটওয়ার্ক সেবার সঙ্গে জড়িত কয়েক হাজার কর্মী ভিষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহৃত এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও স্বজনরা পার করছেন এক কঠিন সময়। অদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দ্রুততম সময়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তারা। এ অবস্থায় সব ভয় ও আতঙ্ক দূর করতে নিখোঁজ ও অপহৃতদের দ্রুত উদ্ধারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্ট তথা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, বিটিআরসি অনুমোদিত টাওয়ার কোম্পানি ইডটকো বিডির হয়ে চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রমের তিন জেলায় অবস্থানরত টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান সার্বস কমিউনিকেশন লিমিটেড। ২০২২ সাল থেকে টাওয়ারগুলো থেকে মূলত রবি ও অন্যান্য টেলিকম প্রতিষ্ঠান নেটওয়ার্ক তথ্য ভয়েস কল, ডাটা ও সব ধরণের সেবা যেমন- মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস পরিষেবা চালনা করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)