বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় দুই থানায় যোগ দিচ্ছেন নতুন ওসি
রাঙ্গুনিয়ায় দুই থানায় যোগ দিচ্ছেন নতুন ওসি
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া মডেল থানার ওসি হিসেবে এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিসেবে সাব্বির মোহাম্মদ সেলিম আজ বৃহস্পতিবার যোগদান করবেন।
এটিএম শিফাতুল মাজদার ইতিপূর্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় কর্মরত ছিলেন এবং সাব্বির মোহাম্মদ সেলিম মিরসরাই জোড়াগঞ্জ থানায় কর্মরত ছিলেন। জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ৩ মাস ৯ দিনের মাথায় বদলী হলেন। ৫ আগস্টের পর থেকে জোরারগঞ্জ থানায় তিন জন ওসি বদলি হয়েছেন।
এদিকে গত ৯ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমকে চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানায় বদলি করা হয়েছিল। তিনি আবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় যোগদান করছেন। অন্যদিকে একই দিন জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওসির দায়িত্বে যুক্ত করা হয়েছিল। তিনি মডেল থানায় যোগদান করছেন।





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর