বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে বেকারিকে লাখ টাকা জরিমানা
ফটিকছড়িতে বেকারিকে লাখ টাকা জরিমানা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় চট্টগ্রামের ফটিকছড়ির কাজীর হাটের একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও উৎপাদনের তারিখ, মেয়াদ উল্লেখ না করে বেকারি সামগ্রী উৎপাদন করায় ‘জিয়াউল হক আল মাইজভান্ডারি বেকারি’কে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরবর্তীতে অর্থদন্ড সরকারি কোষাগারে জমা দিলে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অঙ্গীকারনামা দেন মালিক মো. রিয়াদ। এসময় ভুজপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অপরিচ্ছন্ন ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা দন্ডনীয় অপরাধ। এসব দায়ে অভিযান চালিয়ে উক্ত বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছি। ভেজাল মুক্ত খাদ্য ও বাজার কারসাজি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’
উল্লেখ্য,মঙ্গলবার (১৭ জুন) উপজেলা সদর বিবিরহাটে বিভিন্ন অভিযোগে ৩ টি বেকারিকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা