শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি : অস্ত্র উদ্ধার, আটক-৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি : অস্ত্র উদ্ধার, আটক-৩
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি : অস্ত্র উদ্ধার, আটক-৩

------ রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর সদস্যদের সাথে গোলাগুলি ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অভিযানে তিন ইউপিডিএফ সদস্য আটক ও তাদের কাছ থেকে একটি চাইনিজ এসএমজি, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল ২৩ জুন সন্ধ্যা ৬টায় রাঙামাটি জেলার সাপছড়ি ইউপির ফুরোমন সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি পেট্রোল (সেনা টহল) বের হয়। এই পেট্রোলটি বের হবার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফ-এর একটি অজ্ঞাত নাম্বার থেকে ইউপিডিএফ’র কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। সেনাবাহিনীর ওই পেট্রোল কমান্ডার ইউপিডিএফ’র হুমকিতে এলাকা ছেড়ে না গিয়ে তিনি ইউপিডিএফকে চ্যালেঞ্জ করেন।
একই সময়ে সেনাবাহিনীর অন্যান্য ক্যাম্প থেকে আরো পেট্রোল বের হয়ে এসে কুতুকছড়ি ব্লকড করে ফেলে বিভিন্ন এলাকায় তল্লাসি চালাতে থাকেন। ভোর ৪টার দিকে সেনাবাহিনীর দলটি স্থানীয় মইনপাড়া স্কুলে (রেইড) অভিযান পরিচালনা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

কাউখালী থানার ওসি সাইফুল আলম সোহাগ জানিয়েছেন এখনো সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চলছে। তবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।
সূত্র প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় এইপিডিএফ-মূল (প্রসীত) গ্রুপ এবং রাঙামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টীমের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদর জোনের একজন সৈনিক হাতে গুলিবিদ্ধ হন। পরে জরুরী ভিত্তিতে হেলিক্যাপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্র সহ তিন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়,তাদের কাছ থেকে একটি চাইনিজ এসএমজি রাইফেল, ১২টি পিস্তলের গুলি, ৪৬টি রাইফেলের গুলি ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)