শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২ তম সভা রাবিপ্রবি’র একাডেমিক ভবন-২ এর মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে আজ ২৪ জুন সকাল সাড়ে ১১ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা বিষয়ক সংস্থা যেখানে আইন, সংবিধি ও বিধানের আলোকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ন করে থাকে।
এই একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিলেবাস প্রণয়ন, প্রনয়কৃত বিভিন্ন নীতিমালা, একাডেমিক পরীক্ষার মানোন্নয়ন, বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম কমিটি, বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি ও নতুন বিভাগ খোলার বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একাডেমিক কাউন্সিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক । এসময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মো. মনিরুজ্জামান অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. তানজিম মাহমুদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, টুরিজ্যম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সপ্তর্ষি চাকমা উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি’তে ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পিত বনায়ন কার্যক্রম আজ ২৪ জুন মঙ্গলবার সকাল সোয়া ৯ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মান করার সময় পরিবেশের যাতে কোন ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে যে প্রচেষ্টা এবং উদ্যোগ নেয়া দরকার সেই কর্মসূচীর আলোকে আজকের এই পরিকল্পিত বনায়ন কর্মসূচীর উদ্বোধন করা হলো। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ে প্রায় পচিঁশ ধরনের গাছ লাগানো হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল গফুর উপস্থিত ছিলেন; এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)