শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঢাকা থেকে উক্য চিং মারমার নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে : ছেলেকে হারিয়ে মা প্রায় পাগল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঢাকা থেকে উক্য চিং মারমার নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে : ছেলেকে হারিয়ে মা প্রায় পাগল
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা থেকে উক্য চিং মারমার নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে : ছেলেকে হারিয়ে মা প্রায় পাগল

--- মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে শহরে গিয়ে লাশ হয়ে ফিরেছে উক্য চিং মারমা।
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়া রাঙামাটির সন্তান উক্য চিং মারমার মরদেহ তাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে।
২২ জুলাই মঙ্গলবার সন্ধা ৬টা ৩০ মিনিটে উক্য চিং এর মরদেহ বাহী এম্বুলেন্সটি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজ এলাকায় এসে পৌঁছায়।
এর আগে গতরাত ২টায় ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে তার লাশবাহী এম্বুলেন্সটি আসার পর আত্মীয়স্বজন, এলাকাবাসীদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এমন মর্মান্তিক মৃত্যু খবর শুনে তাকে দেখতে দুর দুরান্ত থেকে অনেক মানুষ ছুটে এসেছে। তারা সকলেই তার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা। আগামীকাল বুধবার দুপুরের পর ধর্মীয় আচার শেষে পারিবারিক শশ্মানে উক্য চিং এর সৎকার করা হবে বলে পরিবার জানিয়েছে। ঢাকা থেকে ছেলের মরদেহ নিয়ে আসা উক্য চিং এর পিতা উসাইমং মারমা জানান, আমার ছেলে কখনো আমাদের অবাধ্য হতোনা। আমার ছেলেটা খুব মেধাবী ছিল। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল ছেলে। কিন্তু বাবা হয়ে ছেলের জন্য কিছুই করতে পারলাম না। আমি খবর পেয়ে ঢাকাতে গিয়ে তাকে আইসিইউতে দেখতে পেলাম। ছেলের সাথে ১ দিন আগেও কথা হয়েছিলো। আমি ঢাকায় ছেলের কাছে যাবো বলে বলেছিলাম। ঢাকায় আসলে ছেলেকে যা লাগে সব কিনে দিবো বলেছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ঢাকাতে গিয়ে ছেলের নিথর মরদেহ নিয়ে আসতে হলো।
এদিকে উক্য চিং এর মা তেজিপ্রু মারমা ছেলের এই মৃত্যু কোনভাবেই মানতে পারছিলোনা। ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থায় রয়েছেন তিনি। বারবার ছেলের কথা বলে মূর্ছা যাচ্ছিলেন তিনি।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিলো।





আর্কাইভ