শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন

--- নারায়ণগঞ্জ :: ১০ পাউন্ড কেক কেটে, নিবন্ধিত অনলাইন পত্রিকা “নিউজ টু নারায়ণগঞ্জ” এর ১০বছর পূর্তি উদযাপন করলেন বিশিষ্টজনেরা ।
সোমবার ২১ জুলাই নারায়ণগঞ্জ প্রেসক্লাবে রাত ৮টায় সম্পাদক ও প্রকাশক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ১০পাউন্ড কেক কেটে, নিবন্ধিত অনলাইন পত্রিকা “নিউজ টু নারায়ণগঞ্জ”এর ১০বছর পূর্তি উদযাপন করেন, অনুষ্ঠান শুরুতেই একমিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে উত্তরার বিমান বিধ্বস্ত নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের জন্য দ্রুত সুস্থতা ও দোয়া কামনা কর হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক প্রকাশক আবু সাউদ মাসুদ । তিনি বলেন “ নিউজ টু নারায়ণগঞ্জ” নারায়ণগঞ্জ জেলার একমাত্র নিবন্ধিত অনলাইন পত্রিকা, অতীতের মতোই আগামীতেও সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ থাকবে । এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে “নিউজ টু নারায়ণগঞ্জ” এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
প্রধান আলোচক নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি কাজী ইসলাম মিয়া, দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন নারায়ণগঞ্জ জেলা থেকে প্রকাশিত, নিবন্ধিত এই অনলাইন পত্রিকাটি বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে তাদের অবদান অব্যাহত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছাতে সক্ষম হবে এই প্রত্যাশা আমাদের সবার। আমি আগামী দিনগুলোতে নিউজ টু নারায়ণগঞ্জ পত্রিকাটির সাফল্য কামনা করি ।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজ সেবক মোজাম্মেল হোসেন লিটন বলেন আমরা আজ গর্বের সাথে নারায়ণগঞ্জ জেলার একমাত্র নিবন্ধিত অনলাইন পত্রিকা নিউজ টু নারায়ণগঞ্জ এর দশ বছর পূর্তিতে ১০ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলাম সেই সাথে এই গণমাধ্যমটির সাথে সংশ্লিষ্ট সকল পাঠক কলাকৌশলী শুভান্যুধায়ী কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।
ক্রিয়া সংগঠক জাহাঙ্গীর হোসেন পোকন বলেন, নিউজ টু নারায়ণগঞ্জ এই নিবন্ধিত অনলাইন পত্রিকাটি, শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ সচিবালয় ও বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংবাদ নিয়মিত কভার করে আসছেন, সংসদ সচিবালয় তালিকাভুক্ত এই অনলাইনটি আন্তর্জাতিকভাবে,যথেষ্ট সুনাম অর্জন করেছে, বাংলাদেশে অনুষ্ঠিত ৬৩ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অত্যন্ত সুনামের সহিত সরেজমিন সংবাদ সংগ্রহ করে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন ।
এছাড়া সার্কভুক্ত দেশ সমূহে এই নিবন্ধিত অনলাইন পত্রিকাটি তালিকাভুক্ত সম্পাদক ইব্রাহিম খলিল এ পর্যন্ত সার্ক ভুক্ত পাঁচটি দেশ তিনি সফর করেছেন পেশাগত দায়িত্ব পালনে। তিনি খানপুরের সন্তান,অলি হাজীর নাতি। তার জন্য আমাদের খানপুরবাসীর দোয়া ও শুভকামনা রইল ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জীবন নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
নিবন্ধিত অনলাইন লাইন পত্রিকা নিউজ টু নারায়ণগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক, মোঃ ইব্রাহীম খলিল
সভাপতির বক্তব্যে তিনি বলেন আজ আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে “নিউজ টু নারায়ণগঞ্জ”–এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। সময়ের পরিক্রমায় এক দশক পার করা কোনো পত্রিকার জন্য শুধুই সময় নয়—এ এক বিশাল অর্জন, এক সাধনার ফল।
নিউজ টু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য একটি নির্ভরযোগ্য, সত্যনিষ্ঠ এবং অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম হিসেবে। প্রথম দিন থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম-কোনো মিথ্যা নয়, কোনো পক্ষপাত নয়, শুধু সত্য এবং জনস্বার্থই হবে আমাদের সংবাদধারার চালিকাশক্তি ।
এই দীর্ঘ পথচলায় আমরা যে ভালোবাসা, সমর্থন ও উৎসাহ পেয়েছি আমাদের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের কাছ থেকে-তা আমাদের পথচলাকে অর্থবহ এবং সাহসী করেছে। এই দশ বছরে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু কখনও থেমে যাইনি। আমাদের কলম সবসময় ছিল ন্যায়ের পক্ষে, জনগণের পাশে। আমরা বিশ্বাস করি, একটি অনলাইন পত্রিকা কেবল খবর দেওয়ার যন্ত্র নয়-এটি সমাজের দর্পণ, পরিবর্তনের হাতিয়ার। আমাদের এই সাফল্যের মুহূর্তে আমরা কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি, আর আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের-আমাদের প্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের। আগামী দিনগুলোতেও সত্য ও নির্ভরযোগ্য সাংবাদিকতার এই অভিযাত্রা যেন আরও দৃঢ় ও সমৃদ্ধ হয়এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ।
এছাড়া অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আনোয়ার ,সেলিনা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আলিনুর শামীম, একতা সাইন এর প্রোপাইটার জসিম সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম প্রমুখ ।





ঢাকা বিভাগ এর আরও খবর

নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)