শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই নেতার সহিংসতা তদন্তে কেন্দ্রীয় কমিটি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই নেতার সহিংসতা তদন্তে কেন্দ্রীয় কমিটি
শনিবার ● ২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিএনপির দুই নেতার সহিংসতা তদন্তে কেন্দ্রীয় কমিটি

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার ঘটনা তদন্ত করবে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ৩১ জুলাই বৃহস্পতিবার বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাউজান বিএনপিতে সংগঠিত ঘটনা তদন্তে দায়িত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালকে।
দলীয় স্মারক সম্বলিত স্বাক্ষরে প্রেরিত এক চিঠিতে তিনি এই তদন্তের দায়িত্ব প্রদান করেন। রুহুল কবির রিজভীর চিঠিটি হুবহু তুলে ধরা হলো। প্রতি, জনাব আজিজুল বারী হেলাল। তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয়তাবাদী দল- বিএনপি।
বিষয় : তদন্ত প্রসঙ্গে। জনাব শুভেচ্ছা রইল, কয়েকমাস যাবত চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে জমা দেওয়া জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি।
এডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। উল্লেখ, গত ২৯ জুলাই সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক গোলাম আকবর খোন্দকার রাউজানে দলের প্রয়াত সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদের কবর জিয়ারত করতে যাওয়ার পথে তাঁর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ হামলা ও সংঘর্ষের জন্য দায়ী করা হয় বিএনপির সদ্য স্থগিত করা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে।
গোলাম আকবরের দাবি গিয়াসউদ্দিন কাদেরের নির্দেশে তাঁর অনুসারীরা পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলা ও সংঘর্ষের এক পর্যায়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সংঘর্ষটি রক্তক্ষয়ী প্রতিহিংসায় রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৫০ আহত ও গোলাম আকবর সহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ভাংচুর করা হয়েছে গোলাম আকবর খোন্দকার ব্যবহৃত পাজেরো জীপ ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় চারটি মোটর সাইকেল।
এ ঘটনায় বিব্রত বিএনপির কেন্দ্রীয় কমিটি। ঘটনার পরপর বিলুপ্ত করা হয় উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি। স্থগিত করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ ও প্রাথমিক সদস্য পদ। ৩০ জুলাই ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি দলের পদ স্থগিতের প্রেরিত চিঠিকে প্রেমপত্র উল্লেখ করে বলেছেন, দলীয় সিন্ধান্ত আমি মেনে নিয়েছি, তবে এটা ষড়যন্ত্রের অংশ। দল যেদিন ভুল বুঝতে পারবে, সেদিন আমাকে স্থগিত করা পদ ফিরিয়ে দিবেন।
একইদিন চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে গোলাম আকবর খোন্দকার সমর্থিত রাউজান উপজেলা বিএনপি। তাদের দাবী গোলাম আকবর খোন্দকারকে পরিকল্পিত ভাবে হত্যা করতে এ হামলা চালিয়ে গিয়াস কাদের। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।





চট্টগ্রাম এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)