শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

--- রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটির লংগদুতে চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয়ভিতী দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ০২ সেপ্টেম্বর সকালে লংগদু উপজেলার স্থানীয় বেকারীর মালিক রাশেদুল আলম সাংবাদিকদের এই অভিযোগ করেন।
এবিষয়ে বেকারি মালিক রাশেদুল আলম জানান, গতকাল সকালে চ্যানেল এস টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি পরিচয়ে মঞ্জুরুল ইসলাম লিটন নামেন এক সাংবাদিক ও তার সহযোগী জামান বিনা অনুমিতে আমার বেকারিতে প্রবেশ করে ছবি ভিডিও নিয়ে যায়। পরবর্তীতে আমার বেকারির বিরুদ্ধে অপরিষ্কার- অপরিচ্ছন্নতার অভিযোগ এনে সংবাদ প্রকাশের ভয়ভিতী দেখিয়ে চাঁদা দাবি করেন।
তিনি আরো বলেন, প্রথমে ভেবেছিলাম সত্যিই আমার কোনো অপরাধ হয়েছে। কিন্তু পরে যখন বারবার টাকা দাবি আর ভয়ভীতি দেখানো শুরু হলো, তখন বিষয়টা পরিষ্কার হয়। শেষে বাজারের মানুষজন জড়ো হলে তারা পালাতে চেয়েছিল। এবিষয়ে আমি আতঙ্কিত, আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আলম বেকারি নামে একটি প্রতিষ্ঠানে দুই ব্যক্তি প্রবেশ করে নানান ছবি ও ভিডিও ধারণ করে। তাদের একজন নিজেকে চ্যানেল এস টিভির সাংবাদিক মঞ্জুরুল ইসলাম লিটন নামে পরিচয় দেয় ও অন্যজন কামরুল ইসলাম দূর থেকে নজরদারি চালায়। লিটন বেকারি মালিককে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলেন এবং একটি নাম্বার দিয়ে জানান, নিউজ রেডি হয়ে গেছে, অফিসে পাঠানোও হয়েছে। টাকা না দিলে চ্যানেলে প্রকাশ হবে, তাতে ব্যবসার ক্ষতি হবে। এসময় তিনি তাকে চ্যানেল এস’র লংগদু প্রতিনিধি পরিচয় দেন।
বিকেলে আবার ফোন পেয়ে মালিক বুঝতে পারেন এটি মূলত চাঁদাবাজির কৌশল। পরে সন্ধ্যায় সরাসরি বেকারিতে হাজির হন জামান মাষ্টার। তিনি কথিত সাংবাদিকদের হয়ে কথা বলার পাশাপাশি নিজেও নানাভাবে চাপ প্রয়োগ করেন। এমনকি চা-নাস্তা ও রুটি সরবরাহের কথাও বলেন। এছাড়া নগদ টাকা নেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে হৈচৈ শুরু হয় এবং জনতার হাতে ধরা পড়েন জামান। পরে জানা যায়, সাংবাদিকের সহকারি তিনি স্থানীয় একটি বেসরকারি হাই স্কুলের খন্ডকালীন সহকারী শিক্ষক। এসময় তিনি ব্যবসায়ী রাশেদুল আলমের কাছ থেকে কয়েক হাজার টাকা নেন বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে লংগদু প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন বলেন, সাংবাদিক আমাদের প্রেসক্লাবের সদস্য নয়, এধরণের ঘটনার দায় প্রেসক্লাব নেবে না বলে জানান তিনি।
এবিষয়ে জানতে চেয়ে এস টিভির প্রতিনিধি লিটন কে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
চ্যানেল এস এর রাঙামাটি জেলা প্রতিনিধি রাকিব জানায়, লংগদুতে চ্যানেল এস এর প্রতিনিধি কিভাবে নিয়োগ হয়েছে কোন কিছু আমার জানা নাই। আর চাঁদা আদায়ের বিষয়ে আমার কিছু বলার নাই। যেহেতু আমি আমার মাধ্যমে নিয়োগ হয়নি আর আমি অবগত নয়। যদি প্রমাণিত হয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঞ্জুরুল ইসলাম লিটন সে লংগদু কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে রাঙামাটিতে ছাত্র-ছাত্রীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মূলত অতীতের অপকর্ম ঢাকতেই সাংবাদিক পরিচয়ে ও বর্তমানে রং পরিবর্তন করে বিভিন্ন দলের পরিচয়ে প্রভাব খাটিয়ে এলাকায় পূর্বের মত আধিপত্য বিস্তার করে যাচ্ছেন।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)