শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শুক্রবার সকাল ১০টা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

একাডেমিক কাউন্সিলের অদ্যকার ১৩ তম সভার শুরুতে পূর্ববর্তী ১২ তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সভায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের পাঠ্যক্রমে OBE কারিকুলাম অন্তর্ভুক্তি, ফিল্ড ট্রিপ কোর্সের জন্য বাজেট বরাদ্দ, গবেষণা ভাতা প্রদান, শ্রেণীকক্ষ বরাদ্দ; ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের সিলেবাস পরিবর্তন, কারিকুলামে ইর্ন্টানশীপ ও থিসিস কোর্সের সংযুক্তি; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলেবাস সক্রান্ত বিষয়সমূহ আলোচনা পূর্বক অনুমোদন প্রদান করা হয়। এছাড়া ‘Centre For Innovation and Entrepreneurship’ প্রতিষ্ঠা ও চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন প্রদান করা হয়। রাবিপ্রবি’তে পাঁচটি নতুন বিভাগ খোলার অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত পত্র, এমএসসি এবং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক প্রতিনিধিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন, তিনটি অনুষদের নির্বাহী কমিটি গঠন এবং সিএসই বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা কমিটি গঠনের বিষয়াদি একাডেমিক কাউন্সিলের সভায় অবহিত করা হয়।
একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মিনারেলস, জিওটেক ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল জিওলোজিস্ট ও বিভাগীয় প্রধান ড. মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র, খেপুপাড়া, পটুয়াখালী এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ও সাবস্টেশন চীফ ড. মোহাম্মদ আশরাফুল হক। এসময় অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদা সুমী।
এছাড়াও রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, ফিশারিজ এন্ড মেরিন রির্সোসেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাবিষয়ক পর্ষদ যেখানে আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক বর্ষসূচী ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণের সংশ্লিষ্ট কার্যাদি তত্ত্বাবধান করে থাকে।

রাবিপ্রবি’র অর্থ কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভা আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়। সভায় ষষ্ঠ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। উত্থাপিত নীতিমালগুলো হলো: সম্মানী/অধিকাল ভাতার হার নির্ধারণ সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)-২০২৫; পেটিক্যাশ নীতিমালা-২০২৫; অবসর ভাতা ও আনুতোষিক সংবিধি নীতিমালা-২০২৫; রিজার্ভ ফান্ড ব্যবহার নীতিমালা-২০২৫; মাসিক দায়িত্ব ভাতা নীতিমালা-২০২৫; চিকিৎসা ঋণ প্রদান নীতিমালা-২০২৫; বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা (সংশোধিত) -২০২৫ এবং আর্থিক ক্ষমতা (সিগনেটরি) অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন পূর্বক নীতিমালাসমূহ অনুমোদন প্রদান করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিস্টেক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান ও সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের প্রমুখ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ