শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

--- সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো পার্বত্য জেলা পরিষদের অধীনে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বিদ্যমান কোটা জটিলতা, অস্পষ্টতা এবং সম্ভাব্য বৈষম্যের বিষয়গুলো আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা। কোটা বিরোধী ঐক্যজোট বরাবরই একটি বিষয়েই অটল। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, আইনের পূর্ণ বাস্তবায়ন এবং মেধার যথার্থ মূল্যায়ন নিশ্চিত করা।
চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা গত ২রা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেকে সময় দিয়েছিলাম। সে সময়ের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে নিয়োগ সংক্রান্ত কোটা বিষয়ে একটি সুস্পষ্ট আইনগত ব্যাখ্যা আনার কথা ছিল। বিশেষ করে পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রবিধানমালার অগ্রাধিকার নীতি এবং জাতীয় পর্যায়ের কোটা ব্যবস্থার সমন্বয় নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
দুঃখজনকভাবে আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, নির্ধারিত সময়ের মধ্যে জেলা পরিষদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। একই সঙ্গে এই অস্পষ্টতা থেকে নানা ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব এবং প্রশ্নবিদ্ধ নিয়োগের আশঙ্কা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, আপাতত শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হবে। আমরা এই সিদ্ধান্তকে সাময়িকভাবে স্বাগত জানালেও স্পষ্টভাবে জানাতে চাই এটি কোনো স্থায়ী সমাধান নয়। একটি সমন্বিত, আইনসম্মত এবং সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া ভবিষ্যতে পুনরায় পরীক্ষা নেওয়া হলে সংকট আরও গভীর হবে।
আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট, যৌক্তিক এবং গণমানুষের স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কোনো বিশৃঙ্খলা, বিশাল আয়োজন কিংবা সহিংস রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আইনের শাসন, ন্যায়বিচার এবং সমঅধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।
এই কারণে আমরা আজ আপনাদের মাধ্যমে জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত কোটা বিষয়ে কেন্দ্রীয়ভাবে সুস্পষ্ট দিকনির্দেশনা না আসে, ততক্ষণ পর্যন্ত পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত রাখতে হবে।
আমাদের এই আন্দোলন কোনো নিয়োগ বন্ধের জন্য নয়, বরং একটি সঠিক, স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য। আমরা চাই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন হোক, তবে তা হতে হবে আইন মেনে, কোনো ধরনের বৈষম্য ছাড়া।
জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, সেটি দেশের সকল নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। পার্বত্য জেলা পরিষদও তার ব্যতিক্রম নয়। তাই ঐ প্রজ্ঞাপন অনুসরণ না করে কোনো নিয়োগ প্রক্রিয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাই সরকারি বিধিমালা অনুযায়ীই নিয়োগ কার্যক্রম পরিচালিত হোক।
আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি : আমাদের ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কারণ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষিত তরুণ-তরুণীর ভবিষ্যৎ, তাদের ন্যায্য অধিকার এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়।
চলমান আন্দোলনের ৬ দফা দাবি নিম্নরূপ : ১. ৭% কোটা এবং ৯৩% মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
২. প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।
৩. প্রশ্নপত্র প্রস্তুত শেষে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে ট্রেজারি থেকে সংগ্রহ করতে হবে।
৪. পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে।
৫. নিয়োগ পরীক্ষার আগে উপজেলা ভিত্তিক কোটা আলাদাভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৬. নিয়োগ পরীক্ষা শেষে প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে।
প্রিয় রাঙামাটিবাসী আপনাদের সমর্থন, সহযোগিতা ও সচেতন উপস্থিতি আমাদের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা অনিয়মের বিরুদ্ধে, আমরা বৈষম্যের বিরুদ্ধে।

শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয় প্রতিটি নিয়োগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ আমাদের দাবি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

আর্কাইভ