শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
প্রথম পাতা » ঢাকা » আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই

--- আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তয় তলায় আব্দুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় এবং দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় আগামী ফেব্রুয়ারী যে জাতীয় নির্বাচন হবে তাতে কারো সন্দেহ নেই। এই নির্বাচনে আমরা বিএনপি’র সাথে যুগপৎ ধারায় আসন সয়ঝোতা করে প্রতিদ্বন্ধিতা করবো। যদিও বিএনপির সাথে এখনো আমাদের এই ব্যাপারে চুড়ান্ত কোন আলোচনা হয়নি। তবে আসন সমঝোতা নিয়ে বিএনপি’র চুড়ান্ত সিদ্ধান্তের পর আমরা মঞ্চগত ভাবে সিদ্ধান্ত নিবো নির্বাচন তাদের সাথে করবো, নাকি আমরা মঞ্চগতভাবে করবো? তবে আমাদের ৩ শ আসনে নির্বাচন করার প্রার্থী প্রস্তুত করা আছে। এই সময়ে তিনি মঞ্চের সাথে কোন রকম আলোচনা ছাড়া বিএনপির একক ভাবে প্রার্থী ঘোষণা করারও সমালোচনা করেন।
সাইফুল হক বলেন, একটি বিশেষ দল ও গোষ্ঠি নির্বাচনকে প্রলম্বিত করতে, বানচাল করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বেশীরভাগ দলগুলোর মতামত উপেক্ষা করে আরপিও সংশোধন করে গ্যাজেট প্রকাশ করেছে।এটা বিশেষ কোন দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে । সরকারও এখনো পর্যন্ত নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি। সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার। তা না হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগামী নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে দেশ ও দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরীর হবে।
তিনি আরো বলেন, জামায়াত ইসলাম সহ অন্যান্য দল যখন তাদের বন্ধু ও মিত্র বাড়াতে খুলনার কৃষ্ণপদ পর্যন্ত চলে গেছে, বিএনপি তখন তার যুগপৎ আন্দোলনের মিত্রদের সাথে অপ্রয়োজনীয় মনস্তাত্ত্বিক দুরত্ব তৈরীর করছে। এভাবে চলতে থাকলে এই মনস্তাত্ত্বিক দুরত্ব একসময়ে অনাকাঙ্ক্ষিতভাবে রাজনৈতিক দুরত্বে পর্যবসিত হতে পারে। এটা সমিচীন হবেনা।
জোনায়েদ সাকি বলেন, দেশের এই পরিস্থিতিতে দ্রুত একটা অবাধ সুষ্ঠ নির্বাচন ছাড়া সমাধান হবে না। নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের । বিএনপির সাথে আমাদের আসন সমঝোতা যাই হোক আমাদের নিজেদের মত ,নিজেদের শক্তির উপর দাঁড়িয়েই নির্বাচনের প্রস্তূতি গ্রহণ করতে হবে। আমরা আমাদের ৩শ আসনের প্রার্থী ঘোষণা করবো।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে জামায়াত ইসলাম ব্যাপক অপতৎপরতা চালাচ্ছে। তারা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশকে রাজাকারদের বাংলাদেশ বানাতে চায়। গণতন্ত্র মঞ্চ এবং মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের এই অপতৎপরতা, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কর্মকান্ড কখনো বাস্তবায়িত করতে দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণঅভ্যুত্থানের পর দেশ এখন একটি দক্ষিণপন্থি এবং নতুন করে নব্য লুটপাটকারিদের দখলে চলে গেছে। তারা দেশে স্থিতিশীলতা চায় না, নির্বাচন চায় না। বিএনপিও গণতন্ত্র মঞ্চের সাথে যুগপৎতের শরীক হিসাবে অভ্যুত্থানের পূর্বের অবস্থান থেকে সরে যাচ্ছেনা সেই প্রশ্ন দেখা দিয়েছে ।
তিনি যে কোন পরিস্থিতি গণতন্ত্র মঞ্চকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ডঃ আবু ইউসুফ সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সহ-সভাপতি তৌহিদ হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলী সদস্য বাচ্চু ভূইয়া। সভাটি পরিচালনা করেন জেএসডির সহদপ্তর সম্পাদক ফারহান হাবীব ।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)