শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর
প্রথম পাতা » অপরাধ » মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর
বুধবার ● ১১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর

---
অনলাইন ডেস্ক :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.১৮মিঃ) কার্যকর করা হলো জামায়াতে ইসলামীর আমির ও ১৯৭১ সালে আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত ১২টা ১ মিনিট। অনুমতি পাওয়ার পরই জল্লাদ রাজু ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করেন মৃত্যুদণ্ড।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে জামায়াত নেতা নিজামীকে গোসল করানো হয়। পরে কেন্দ্রীয় কারা মসজিদের ইমাম হাফেজ মনির হোসেন মতিউর রহমান নিজামীকে তওবা পড়ান।

ফাঁসির মঞ্চে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, জেল সুপার জাহাঙ্গীর কবির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে রাত ৮টায় স্বজনদের সঙ্গে শেষবারের মতো দেখা করেন মতিউর রহমান নিজামী।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিও কার্যকর করেন রাজু। জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সময় সহযোগী ছিলেন রাজু।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গঠিত আলবদর বাহিনী। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার অভিযোগ ওঠে ওই বাহিনীর বিরুদ্ধে। এ বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী। স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মতিউর রহমান নিজামী। ২০০১ সালে গোলাম আযমের উত্তরসূরি হিসেবে দলের আমিরের দায়িত্ব লাভ করেন নিজামী। ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসে। জোটের অন্যতম নেতা ছিলেন মতিউর রহমান নিজামী। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে কৃষিমন্ত্রী ও পরে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন নিজামী।

মুক্তিযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। পরে আপিলের রায়েও তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রমাণিত অপরাধগুলোর মধ্যে আছে, সাঁথিয়া উপজেলার বাউশগাড়িসহ দুটি গ্রামে প্রায় সাড়ে ৪০০ মানুষ গণহত্যা ও প্রায় ৩০-৪০ জন নারীকে ধর্ষণ, ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড।সূত্র:এনটিভি





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)