শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০
প্রথম পাতা » ঝালকাঠি » বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০

বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: টানা বৃষ্টির মধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ’ নামের বাসটি দপদপিয়া চৌমাথা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্ঘটনার বিকট শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগেই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কেউ নিহত না হলেও বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঝালকাঠিতে বেপরোয়া ট্রলি : আর কত প্রাণ ঝরলে প্রশাসনের টনক নড়বে

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে মালবাহী অবৈধ ট্রলির দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সড়কে কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় এসব ট্রলি এখন পথচারী, মোটরসাইকেল চালক ও ইজিবাইক যাত্রীদের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন ও ট্রাফিক বিভাগ।
জেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়তই দেখা যায় বেপরোয়া গতিতে চলাচল করছে ইট, বালু ও অন্যান্য মালামাল বোঝাই ট্রলি।

এসব যানবাহনের নেই কোনো বৈধ কাগজপত্র, নেই চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ।

গত ২৬ এপ্রিল রাজাপুর উপজেলায় ইটবোঝাই একটি ট্রলি উল্টে নিহত হয় হেলপার তানভির। এর মাত্র দুই দিনের মাথায় ২৯ এপ্রিল কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় প্রাণ হারান ট্রলিচালক জাহিদুল ইসলাম। পরপর এমন মর্মান্তিক ঘটনায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

দুর্ঘটনাজনিত তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঘুড়তে বের হলে ট্রলির ধাক্কায় নলছিটির লিমা আক্তার নামে এক নারীর প্রাণহানি ঘটেছে।

এর আগের বছর রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় একটি যাত্রীবাহি থ্রীহুইলার আলফা গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয় একটি বেপরোয়া গতির ট্রলি গাড়ি। সেই দুর্ঘটনায় দু’জন জন যাত্রী নিহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে ট্রলির অবাধ চলাচল বন্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। মাসোয়ারা গ্রহন করে ট্রাফিক পুলিশ অনেক ক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন অনেকে। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি না থাকায় চালকরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, অবিলম্বে অবৈধ ট্রলি চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জোরালো ভূমিকা এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

এদিকে প্রশ্ন উঠেছে আর কত প্রাণ ঝরলে প্রশাসনের টনক নড়বে? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঝালকাঠির সড়কগুলো যেন মৃত্যু ফাঁদে পরিণত হবে। এমন আশঙ্কাই করছেন সাধারণ মানুষ।

ঝালকাঠি ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. রহমত উল্লাহ বলেন, ‘ইট, বালু ও মাটি পরিবহন কাজে ব্যবহৃত তিন চাক্কার ট্রলি সরকার ঘোষিত অবৈধ যান। এটা আমাদের চোখ এড়িয়ে চলে সামনে পড়লে আমরা মামলা দেই।’ ট্রলি থেকে নিয়মিত মাসোহারা গ্রহনের প্রশ্নে ঝালকাঠি ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এমন অভিযোগ সত্য নয়।’





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর্কাইভ