মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যারেজ থেকে ১০০০ কেজি সরকারি গম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ঝালকাঠির ভৈরবপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ছোট প্রেমহার এলাকার আব্দুল খালেকের গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গমের পরিমাণ প্রায় ১০০০ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম সংরক্ষিত ছিল।
নলছিটি থানার এসআই করুন কুমার বিশ্বাস জানান, অভিযানকালে বাজার এলাকার একটি গ্যারেজে সরকারি গম মজুত থাকার সত্যতা পাওয়া যায়। পরে এনএসআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে গমগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সরকারি গমের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়