শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ কাউছার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউছার উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, গোপন সংবাদ ছিল যে জনৈক মাদক ব্যবসায়ী ট্রেনে করে মাদক নিয়ে আত্রাই আসছেন। এই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কাউছারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই আরও ৮ টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার দণ্ডিত হয়েছেন।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩