শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » ঢাকা » সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারত সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলে অবিলম্বে তাদেরকে ভারত -বাংলাদেশ সীমান্তে পুশইন বন্ধ করতে হবে।ভারতের বিজেপি সরকারকে অবশ্যই বাংলাদেশ বিদ্বেষী সকল তৎপরতা পরিহার করতে হবে।তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারত দ্বি চারী ভূমিকা গ্রহন করেছে।ফেব্রুয়ারীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একদিকে তারা বন্ধুত্বের কথা বলছে, আবার অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী যাবতীয় অপতৎপরতা অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর উত্তেজনাকর এসব কর্মকান্ড নতুন মাত্রা নিয়েছে। সাম্প্রদায়িক মেরুকরনের দলীয় রাজনৈতিক এজেন্ডা বিবেচনায় ভারত তার নিজের মানুষকে বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে তাদের ভোটের নাগরিক অধিকার হরন করেছে, এখন তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এইসব অশুভ কর্মকান্ড কোনভাবেই বাংলাদেশ গ্রহন করতে পারেনা।
তিনি উল্লেখ করেন, সত্যি সত্যি বাংলাদেশের কোন নাগরিক ভারতে অবৈধভাবে থেকে যেতে চাইলে তাদেরকে ফেরত পাঠাবার আইনী প্রক্রিয়া রয়েছে। একইভাবে অন্যায়ভাবে বাংলাদেশে থাকা ভারতীয়দেরও ফেরত পাঠাবার দায় রয়েছে।
তিনি ভারত বা বিএসএফ এর উস্কানিতে পা না দিয়ে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ - ভারতের দ্বিপাক্ষিক সমস্যাদির টেকসই সমাধানে রাজনৈতিকভাবে উদ্যোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি নিম্ন আয়ের গ্রাহকদের উপর ধার্য করা বিদ্যুৎ এর বাড়তি দাম প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানান এবং সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী দু’বছর বিদ্যুৎ এর দাম বৃদ্ধি না করার আহবান জানান।
তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন কমিশন – বিইআরসি পাইকারী ও ভোক্তাপর্যায়ে বাজেটের আগে এই মূল্যবদ্ধির যৌক্তিক কোন কারণ দেখাতে পারেনি।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দূর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এখন বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রয়োজন হবেনা। বিবৃতিতে তিনি প্রশ্ন করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এসব চুরি দূর্নীতির জন্য সাধারণ মানুষ কেন শাস্তি পাবে!
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থায় আরও বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে।তিনি আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায়
জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।
আজ শুক্রবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সদস্য জামাল সিকদার, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম, মোজাম্মেল হক চুন্নু, আরিফুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, কাঞ্চন মিয়া, ফয়েজ ইবনে জাফর, মোহাম্মদ ইয়াসিন, ড্যানিয়েল ডি কোস্টা, নার্গিস আকতার লিমা, নূরবানু আকতার, মরিয়ম আক্তার, শামসুল আরেফিন ও শিবু মোহান্ত প্রমুখ।
সভায় গৃহীত প্রস্তাবে আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উজ্জাপনে ঢাকা মহানগর কমিটির কর্মসূচী চূডান্ত করা হয়।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান