শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
রবিবার ● ৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১

মো. রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নে গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (০৬ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩৫ টা থেকে ১:৫০ টার মধ্যে পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস (৫৪)-এর বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণীতে জানা যায়, রাত গভীর হলে ৯/১০ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল (যার মধ্যে ৫ জন এজাহারনামীয়) আবদুল কুদ্দুস মাস্টারের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস, তাঁর স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা ঘরে থাকা ০৯ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আজ ৭ জুন, ২০২৬ইং তারিখে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১,তারিখ:০৭/০৬/২০২৬ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।
মামলা দায়েরের পর পুলিশ তৎপরতা চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মোঃ রকিবুল ইসলাম প্রকাশ রকিকে গ্রেপ্তার করেছে। তবে লুণ্ঠিত মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যেই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বাকি জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।





আর্কাইভ