শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার ৬ সেপ্টেম্বর দুপুরে দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) রাউজান-রাঙ্গুনিয়া (সার্কেল) মো.বেলায়েত হোসেন।
নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার ৬নম্বর ওর্য়াডের বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলেঙ্গারা অছি মিয়া সারাংয়ের বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে।
তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় প্রায় কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ে হেটে টিটু রাস্তা পাড় হতে গিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি ইট বোঝাই ট্রাকের (চট্টমেট্রো -ট ১১- ০০৩৭) নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও, চালক পালিয়ে যায়।
বর্তমানে একটি লাইফ ইন্সুইরেন্সে চাকরি করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। নিহতের ছেলে মো.সামির বলেন, বেপরোয়া এবং অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণে আজকে আমার বাবা মারা গিয়েছে। আমি এর বিচার চাই। আর যাতে আমার মতো কোনো বাবা প্রাণ না হারায়।
সহকারী পুলিশ সুপার (এএসপি) রাউজান-রাঙ্গুনিয়া (সার্কেল) মো.বেলায়েত হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ইট বোঝাই ট্রাকের নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। তিনি ইউপি সদস্য ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গিয়েছে। লাশের অবস্থা খুব মর্মান্তিক। আমরা লাশের হাসপাতালের পাঠানোর পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানান।





আর্কাইভ