রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
![]()
জুলাই যোদ্ধাদের কল্যানে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের হাতে তাঁর প্রতিকৃতি খচিত স্কেচ তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ।
যেসকল জুলাই যোদ্ধাগণ এখনও চিকিৎসাধীন ও কর্মহীন অবস্থায় দিনাতিপাত করছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ সে সকল জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহযোগীতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করলে মোঃ রায়হান কবির তাঁর ব্যক্তিগত অঙ্গিকারের কথা পূণর্ব্যক্ত করে বলেন সরকারি সাহায্য সহযোগীতার বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য ও সহযোগীতা পূর্বের ন্যায় বলবত থাকবে।
আজ ৬ সেপ্টম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুন এর নেতৃত্বে সম্মাননা প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিফাত, ফাহমিদা খন্দকার এমী, হানিফ মিয়া, মোহাম্মদ রনি, সালাহ উদ্দিন, খোকন রাজ, সামসুজ্জামান বাবর প্রমূখ।





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার